NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৭ এএম

শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি

 রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।   শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে একটি রিকশায় আনা মাইকে ওই ভাষণ চালানো হলে উত্তেজনা তৈরি হয়।   এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।   এসময় উপস্থিত সাংবাদিকদের ইমি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক। তিনি তো আর এমন না যে, তাকে ব্যবহার করলাম, তারপর প্রয়োজন ফুরিয়ে গেল, ৩২ নম্বর ভাঙলাম, তার ম্যুরাল ভাঙলাম, এমন তো না। তিনি আমাদের জাতির জনক, এটা তো অমীমাংসিত ব্যাপার।’  এই রিপোর্ট লেখা পর্যন্ত ইমির গ্রুপের ২ সদস্যকে পুলিশ হেফাজতে দিয়েছে ছাত্রশক্তির নেতাকর্মীরা। পুলিশের কাছ সোপর্দের সময় রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ভেতরেই ইমির দলের সদস্যদের ওপর হামলা করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। এরপর তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়।  এসময় ডিসি মাসুদ বলেন, ‘যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে সেই অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’  এর আগে দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করে নেয়। তাদের আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হয়।  আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।