NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৩ এএম

ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প

  ইরানে আজ ‘কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা বলেন।   মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। ‘আর তাদের দিকে হামলা চালাবে না’ বলে প্রতিশ্রুতি দিয়েছে।   তার দাবি, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে।’  এর আগে আজ বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।পেজেশকিয়ান বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।

 এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা ‘পুরোপুরি মিথ্যা’ বলে উল্লেখ করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে।  তিনি বলেন, পেজেশকিয়ানের মন্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে ট্রাম্পের ব্যাখ্যা ‘পুরোপুরি মিথ্যা’।  বিশ্লেষক হামিদরেজা বলেন, ইরান তার প্রতিবেশীদের কাছে অনুরোধ করছে তারা যেন আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ করতে না দেয়। তিনি এই অনুরোধকে ‘খুব স্বাভাবিক’ এবং ‘আইনসিদ্ধ’ বলে উল্লেখ করেন।