NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সামরিক বাজেট ব্যবস্থাপনায় সংস্কারের ওপর জোর চীনের প্রেসিডেন্টের


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৪ এএম

সামরিক বাজেট ব্যবস্থাপনায় সংস্কারের ওপর জোর চীনের প্রেসিডেন্টের

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, ৭ মার্চ (শনিবার), বেইজিংয়ে, চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চীনা গণমুক্তি ফৌজ (পিএলএ) ও পিপলস আর্মড পুলিশ ফোর্স (এপিএফ)-এর প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ সভায় ভাষণ দেন।
তিনি তাঁর ভাষণে বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের পর পার্টির কেন্দ্রীয় কমিটি, পিএলএ-র রাজনৈতিক সংশোধনকে আরও গভীর করার ও সামরিক বাহিনীর রাজনৈতিক গঠনকে এগিয়ে নেওয়ার জন্য, অভূতপূর্ব দৃঢ় সংকল্প ও শক্তির সাথে নেতৃত্ব দিয়েছে। এতে উল্লেখযোগ্য ফলাফলও অর্জিত হয়েছে। 
এ সময় সি সামরিক বাজেট ব্যবস্থাপনায় সংস্কার এগিয়ে নেওয়ার, সামরিক ব্যয় ও চাহিদার মধ্যে একটি গতিশীল ভারসাম্য বজায় রাখার, তহবিল ব্যবহারের পূর্ণ-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কর্মক্ষমতা মূল্যায়ন জোরদার করার, এবং প্রতিটি পয়সার কার্যকর ব্যবহার  নিশ্চিত করার ওপর জোর দেন।

সি চিন পিং বলেন, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ লক্ষ্য অর্জনের জন্য, সামরিক বাহিনীর মধ্যে পার্টির নেতৃত্ব আরও শক্তিশালী করা উচিত। পাশাপাশি, উপযুক্ত উচ্চ-স্তরের পার্টি কমিটি নির্বাচন ও নিয়োগ করা, তৃণমূল পর্যায়ের পার্টি সংগঠনগুলোর স্ব-ব্যবস্থাপনা ক্ষমতা বৃদ্ধি করা, এবং সকল স্তরে শক্তিশালী ও আরও কার্যকর পার্টি সংগঠন গড়ে তোলা অপরিহার্য।

তিনি বলেন, বিপ্লবী ও পেশাদার প্রতিভা পুল গঠনের কাজকে এগিয়ে নিতে হবে। প্রতিভা বিকাশের জন্য ব্যবস্থা ও শর্তাবলী উন্নত করা ও যৌথ অপারেশন কমান্ড, নতুন ধরণের যুদ্ধ বাহিনী, উচ্চ-স্তরের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন করা উচিত। উচ্চ-স্তরের কৌশলগত ব্যবস্থাপনাকে পদ্ধতিগতভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।

সি সামরিক বাহিনীর সূক্ষ্ম ঐতিহ্যকে জোরালোভাবে উত্তরাধিকারসূত্রে গ্রহণ ও উন্নত করার এবং নতুন যুগে একটি শক্তিশালী সামরিক সংস্কৃতি নির্মাণের কাজকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। তিনি সশস্ত্র বাহিনীর যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির জন্য আরও দৃঢ় ভিত্তি স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন। 

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।