NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা চীন ও ভারতের জন্য কল্যাণকর: ওয়াং ই


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫৪ এএম

পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা চীন ও ভারতের জন্য কল্যাণকর: ওয়াং ই

পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা চীন ও ভারত- উভয় দেশের জন্যই কল্যাণকর। অন্যদিকে, বিভাজন ও সংঘাত দু’দেশের জন্য ক্ষতিকর এবং এশিয়ার পুনরুজ্জীবনের জন্যও সহায়ক নয়। ৭ মার্চ (শনিবার) বেইজিংয়ে, এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
 তিনি বলেন, কাজান শীর্ষ-সম্মেলনের পর গত আগস্টে থিয়ানচিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী মোদির সফল বৈঠক, দু’দেশের সম্পর্ককে আরও উন্নত করেছে। দু’পক্ষই দুই নেতার গুরুত্বপূর্ণ ঐকমত্যকে আন্তরিকভাবে বাস্তবায়ন করেছে, সকল স্তরে বিনিময় জোরদার করেছে, দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন উচ্চতা অর্জন করেছে, এবং ক্রমবর্ধমান সক্রিয় সাংস্কৃতিক বিনিময়কে উত্সাহিত করেছে। 

ওয়াং ই আরও বলেন, চীন ও ভারত একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী; উভয়ই গ্লোবাল সাউথ-এর সদস্য। দু’পক্ষেরই উচিত তাদের নেতাদের দ্বারা নির্ধারিত দিকনির্দেশনা অনুসরণ করা, পারস্পরিক হস্তক্ষেপ দূর করা, এবং একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। 

সূত্র:উর্মী ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।