NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

যুদ্ধ নয়, রাজনৈতিক সমাধানের পথেই জোর চীনের


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:১২ এএম

যুদ্ধ নয়, রাজনৈতিক সমাধানের পথেই জোর চীনের

ইরান পরিস্থিতি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক আন্তর্জাতিক ইস্যু। সেখানে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এবং পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কাজ থেকে সকল পক্ষকে বিরত থাকতে হবে। ৭ মার্চ (শনিবার), বেইজিংয়ে চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের অবকাশে, কূটনীতিবিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

ওয়াং ই বলেন, চীন একটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ মনোভাব বজায় রেখে, বারবার তার নীতিগত অবস্থান স্পষ্ট করেছে, যা এক বাক্যে সংক্ষেপে বলা যেতে পারে: যুদ্ধবিরতি ও যুদ্ধের অবসান। এ যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না; এ থেকে কোনো পক্ষই লাভবান হবে না। মধ্যপ্রাচ্যের ইতিহাস বারবার বিশ্বকে স্মরণ করিয়ে দেয় যে, বল প্রয়োগ সমস্যার সমাধান করে না; সশস্ত্র সংঘাত কেবল নতুন ঘৃণার জন্ম দেয় এবং নতুন সংকট সৃষ্টি করে। 

তিনি আরও বলেন, ইরান ও মধ্যপ্রাচ্য-সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলায় পাঁচটি মৌলিক নীতি মেনে চলা উচিত: প্রথমত, সকল দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখতে হবে; দ্বিতীয়ত, বলপ্রয়োগ বন্ধ করতে হবে; তৃতীয়ত, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে; চতুর্থত, জটিল সমস্যাগুলির রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে; পঞ্চমত, বিশ্বের প্রধান শক্তিগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। 

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই,সিএমজি।