NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউ ইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২১ এএম

নিউ ইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল

 প্রবাসে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হলো নিউ ইয়র্কে আয়োজিত এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল। নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র উদ্যোগে শনিবার জ্যাকসন হাইটসের অভিজাত শেফ মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও স্মৃতিচারণের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে না, বরং নতুন প্রজন্মের মধ্যেও দেশের প্রতি ইতিবাচক সংযোগ তৈরি করে।  ইফতারের আগে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও একে অপরের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও স্মৃতিচারণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।  অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক আকবর হায়দার কিরন। তবে আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।  অভিজাত শেফ মহলে আয়োজিত এই বিশেষ ইফতার ও পুনর্মিলনী ছিল একটি অনন্য উদ্যোগ। বাংলাদেশের অন্যতম খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির কৃতী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র প্রবাসীদের এমন আয়োজন উপস্থিত অনেকের কাছেই দীর্ঘদিন মনে রাখার মতো একটি সন্ধ্যায় পরিণত হয়।

 উদ্যোক্তারা জানান, শুধু নিউ ইয়র্ক নয়—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও অনেক অ্যালামনাই এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটেও এ ধরনের ইফতার মাহফিল ও পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।  অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও প্রবাসে নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ, বন্ধন ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।