NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ১ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, দেখতে গেলেন প্রধানমন্ত্রী নাহিদের গতি ও তানজিদ ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ মোজতবা খামেনির নিয়োগে উত্তর কোরিয়ার সমর্থন, জানাল সম্মান কোনো নেতার ভাষণ বাজানোর জন্য কাউকে হয়রানি করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ নিউ ইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই
Logo
logo

মুক্তি যুদ্ধ নাকি এক হেঁয়ালি  -জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৬, ০১:৩৬ এএম

মুক্তি যুদ্ধ নাকি এক হেঁয়ালি   -জাকিয়া রহমান

মুক্তি যুদ্ধ নাকি এক হেঁয়ালি 

-জাকিয়া রহমান 

 

রাতের অন্ধকার বিদ্রুপ করে বলে,  

নিদ্রায় ডুবে আছিস ওরে মূর্খ!  

তুই তো অলস চিন্তায় বিভোর হয়ে,  

তেপান্ন বছর ধরে ভেবেছিস তুই স্বাধীন!  

 

ভাবিস তুই স্বাধীন হয়েছিস নিজের বুকের রক্ত ঢেলে-

নাঙ্গা পায়ে সেসব দিনে ঠিকানাহীন পথে হেঁটে হেঁটে     

ফোসকা পড়া পায়ে যন্ত্রণায় কাতর-  

পৌছেছিলি কোন এক বিদেশীদের দেশে।  

 

রাতের অন্ধকার আবার বলে,   

তোদের এই স্বাধীনতা এক মূর্খের স্বপ্ন!   

বলে, আমরা নাকি বিলিয়ে দিয়েছিলাম আমাদের অস্তিত্ব?   

নিজেকে বিলিয়ে খত লিখেছিলাম নাকি দাসত্বের!   

আমরা নাকি কোনদিন স্বাধীনই ছিলাম না?  

 

যদিও জানতাম লড়েছিলাম এক মুক্তিযুদ্ধ!   

মনে প্রানে ছিল প্রাণঢালা আহুতি বাংলার স্বাধীনতার জন্যে 

প্রাণের পরোয়া না করে নেমেছিলাম মুক্তি যুদ্ধে। 

ওরা কটাক্ষ করে বলে, তা নাকি সব হেঁয়ালি!