NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

চীনের মহাকাশকেন্দ্র থেকে ক্লাস নিলেন নভোচারীরা


ছাই উইয়ে মুক্তা,বেইজিং প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১২:৪১ পিএম

চীনের মহাকাশকেন্দ্র থেকে ক্লাস নিলেন নভোচারীরা

 

 

 


‘থিয়ানকুং ক্লাস’-এর তৃতীয় পাঠ বেইজিং সময় ১২ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হয়। মহাকাশকেন্দ্র থিয়ানকুং-য়ের চীনা নভোচারী ছেন তং, লিউ ইয়াং ও ছাই স্যু চে পৃথিবীর কিশোর-কিশোরীদের জন্য মহাকাশ থেকে এ বিশেষ ক্লাস পরিচালনা করেন। 

চীনা নভোচারীরা এবারই প্রথম ওয়েনথিয়ান মহাকাশ-গবেষণাগার থেকে ক্লাস নিলেন। ৫০ মিনিটের ক্লাসে তিন নভোচারী চীনা মহাকাশকেন্দ্রের এই মহাকাশ-গবেষণাগারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। এ ছাড়া, তাঁরা চীনা মহাকাশকেন্দ্রের বিভিন্ন গবেষণাকাজও ব্যাখ্যা করেন।

নভোচারীরা ভিডিও-কলের মাধ্যমে পৃথিবীর ক্লাসরুমে অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে রিয়েল-টাইম যোগাযোগ করেন। 
উল্লেখ্য, চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকল্প কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং চীনা বিজ্ঞান সমিতির উদ্যোগে এ ক্লাস আয়োজিত হয়। সূত্র:সিএমজি।