NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের শুভেচ্ছা বাণী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৭ এএম

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের শুভেচ্ছা বাণী

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের জন্য আনন্দ ও আত্মশুদ্ধির এক বিশেষ বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর।   ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। রমজান মাসে সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে আমরা আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, আর ঈদ-উল-ফিতর সে সাধনার প্রতিদানস্বরূপ আমাদের জীবনে আসে খুশি ও প্রশান্তির বার্তা নিয়ে।   ঈদের আনন্দ নিছক পার্থিব নয়, এটি আত্মার প্রশান্তি, পরিশুদ্ধি ও পরিপূর্ণতার আনন্দ। এ দিনে ধনী-গরিব, উঁচু-নিচু, সকল বিভেদ ভুলে মানুষ মিলিত হয় এক অভিন্ন অনুভূতিতে-সৌহার্দ্য ও ভালোবাসার এক পবিত্র বন্ধনে।

 ঈদের প্রকৃত শিক্ষা হলো-মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করা। ঈদ ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে নিয়ে আসে, সাম্যের বার্তা প্রচার করে এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি করে। সংযম, সততা, ধৈর্য ও মানবিকতার যে শিক্ষা আমরা রমজানে গ্রহণ করি তার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলেমিশে কাজ করব এ হোক আমাদের অঙ্গীকার।।  উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের প্রত্যাশায় বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আলোয় সবার হৃদয় হোক উজ্জ্বল, সকল বিভেদ দূর হয়ে মানুষ হোক মানুষের পরম আশ্রয়। এ উৎসবের খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।   শুভেচ্ছান্তে,   মোঃ তৌফিকুর রহমান  জেলা প্রশাসক, বগুড়া।