NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে  বিভাগীয় কমিশনার ও ডি আই জি এবং বগুড়া জেলা প্রশাসক


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৮ এএম

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে  বিভাগীয় কমিশনার ও ডি আই জি এবং বগুড়া জেলা প্রশাসক

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের (বাগবাড়ি দক্ষিণপাড়া  ) নামক স্থানে নীলসাগর আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত দুর্ঘটনাকে ঘিরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।  (১৯ মার্চ বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের( বাগবাড়ী দক্ষিণপাড়া) এলাকায় তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।  পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান আলী,পিপিএম পিএইচডি, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর  রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ  (ওসি ) আতাউর রহমানএবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ। উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের নিকটবর্তী বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং শতাধিক যাত্রী আহত হন বলে জানা গেছে।  দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়।

 এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  বর্তমানে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে এবং রেললাইন মেরামতের কাজ শেষ হয়ে বর্তমান স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল করছেন।   আজ দুপুর ১২ টার পর থেকে সারা দেশের সঙ্গে রেলওয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক অবস্থায় চলাচল করছে। সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন ও সান্তাহার রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন এসব বিষয়ে নিশ্চিত করেছেন।