NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দর্শনা-গেদে সড়ক পথে ভিসা চালুর দাবিতে মানববন্ধন


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৪ পিএম

দর্শনা-গেদে সড়ক পথে ভিসা চালুর দাবিতে মানববন্ধন

দর্শনা-গেদে সড়ক পথে ভারতীয় ভিসা চালুর দাবি জানিয়ে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার দর্শনাবাসী। সোমবার সকালে দর্শনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। প্রায় ঘণ্টাখানেক সড়কে দাড়িয়ে এ মানববন্ধন থেকে অবিলম্বে ভারতীয় ভিসা পুনরায় চালুর দাবি জানানো হয়।বক্তারা বলেন, করোনার সময়ে বাংলাদেশের সকল স্থলবন্দর ও চেকপোস্ট সাময়িক বন্ধ ঘোষনা হয়। করোনা পরিস্থিত স্বাভাবিক হয়েছে, দেশের সকল বন্দর চালু হয়েছে।কিন্তু অজানা কারণে আজও দর্শনা পথ চালু হয়নি। এতে দুর্ভোগে পড়েছে রাজধানী ঢাকাসহ অন্তত ২৫ জেলার মানুষ। তাই লাখ লাখ মানুষের এই দুর্ভোগ ভোগান্তি লাঘবে দর্শনা-গেদে চেকপোস্ট চালু করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দু’দেশের সমন্বয়ে এরই মধ্যে যদি ও চেকপোস্টটি চালু করা না হয়, তা না হলে ১৫ অক্টোবর চেকপোস্ট এলাকায় অনশন করা হবে। এরপর আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। প্রয়োজনে ঢাকা-কলকাতা চলাচলকারী মৈত্রী ট্রেন আটকে দেয়া হবে।”মানববন্ধনে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমার মনজু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সেক্রেটারি রেজাউল করিম লিটন, দামুড়হুদা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার রুস্তম আলী, ওষুধ ব্যবসায়ী বদিয়ার রহমান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হানিফ মন্ডল, সংবাদপত্র এজেন্ট মফিদুল আলম ও আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ছোট প্রমুখ।