NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউ ইয়র্কে উড়োজাহাজ ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত


Akbar Haider Kiron   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৩ এএম

নিউ ইয়র্কে উড়োজাহাজ ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত

 নিউইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডার একটি উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।  কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে বিমানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বিমানের পাইলট ও কো-পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। তারা দুজনেই কানাডার বাসিন্দা ছিলেন। বিমানে থাকা ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রুর মধ্যে প্রায় ৪০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের আঘাত গুরুতর। তবে সোমবার নাগাদ অধিকাংশ যাত্রী চিকিৎসা নিয়ে ছেড়ে গেছেন।  

পোর্ট অথরিটি অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া এক সংবাদ সম্মেলনে জানান, ফায়ার ট্রাকে থাকা পোর্ট অথরিটির দুই কর্মীও আহত হয়েছেন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্তের স্বার্থে সোমবার দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।  এয়ার কানাডার হয়ে জ্যাজ অ্যাভিয়েশন পরিচালিত এই ফ্লাইটটি মন্ট্রিল থেকে নিউ ইয়র্কে এসেছিল। রানওয়েতে যখন এটি অবতরণ করছিল, তখন ফায়ার ট্রাকটি ইউনাইটেড এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটের ‘গন্ধজনিত সমস্যা’র জরুরি কলে সাড়া দিতে রানওয়ে পার হচ্ছিল।