NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রোনানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুন শুরু বাংলাদেশের


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৭ এএম

রোনানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুন শুরু বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুন সূচনা করেছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধজুড়ে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি মার্ক কক্সের শিষ্যরা। তবে দ্বিতীর্ধে জোড়া গোল করেন রোনান সুলিভান। যার মধ্যে ফ্রি কিকে যে গোলটা রোনান করেছেন, সেটা বিশ্বমানের ফুটবলারদের ফ্রি-কিককেই মনে করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার দ্বিতীয় গোলটি করেছেন দারুন এক হেডে।   পাকিস্তান ম্যাচের আগে থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। ম্যাচের শুরুতে ডেকলাইনকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান। আর মাঠেই দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা। কিন্তু নিজের সামথ্য থাকলেও একাই কিছুই করতে পারছিলেন না আমেরিকায় জন্ম নেওয়া এই ফুটবলার। প্রকৃতপক্ষে গোল সঙ্গী পাচ্ছিলেন না তিনি। প্রথমবার বাংলাদেশের জার্সিতে আসা সুলিভান সতীর্থদের কাছ থেকে ঠিকমতো বলই পাচ্ছিলেন না। এরপরও দলের অন্যান্যদের সঙ্গে নিজের কানেকশন বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তিনি। নতুন কম্বিনেশনে খেলতে নেমে একের পর এক সুযোগ পেলেও গোল আদায় করতে পারছিল না বাংলাদেশ। ফলে গোল শূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।বাংলাদেশ সংবাদ পরিবেশক  বিরতির পরও আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেন বাংলাদেশের ফুটবলাররা।সেই সুবাদে ম্যাচের ৫৪তম মিনিটে প্রথমবার পাকিস্তানের জালে বল পাঠানো সম্ভব হয়। চোখ ধাঁধানো এক ফ্রি-কিক থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন রোনান সুলিভান। ফলে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়ে যান তিনি। এক গোল করেই থেমে যাননি সুলিভান। ম্যাচের ৬৭তম মিনিটে নিজের করা দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশকে দুই গোলের লিড এনে দেন এই তারকা ফুটবলাররা। বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে ফাঁকি দেন সুলিভান। এরপর পুরো সময়ে আরও কোনো গোল আসেনি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এ জয়ের মাধ্যমে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বাংলাদেশ। টেবিলের এক নম্বরে থাকা বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৩ পয়েন্ট। গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অবশ্য পাকিস্তান একটি ম্যাচ খেলেও এখনও মাঠে নামা হয়নি ভারতের।