আকবর হায়দার কিরণ প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ পিএম

একাত্তরের ২৫শে মার্চ
-জাকিয়া রহমান
জ্বলছে আগুন! আগুন!
হঠাৎ জ্বলে উঠে ঘরের চাল
গনগনে আগুন! আগুন!
শুধু আঁধার আর সেই গুড়ুম গুড়ুম শব্দ
আটকে যায় পা যেন জমির ‘পরে
সামনে কিছু যায় না দেখা
আগুন! আগুন! কুঁড়ে খাচ্ছে সব,
পুড়ে হলো খাক!
বাংলার মানুষ প্রায় এক লাখ
দিয়েছিল প্রাণ,
ঢাকায় এক রাতেই
খেটে খাওয়া মানুষের সব
পুড়ে হয়েছিল ছাই!
জ্বলে গেছে মায়ের আঁখি
ভরে গেছে আঁধারে
ছিটকে পড়ল ছোট্ট শিশু
হঠাৎ জ্বলছে আগুন! আগুন!
মায়ের হৃদয় বিদারী আর্তনাদ
তুই কোথায় খোকা!
আমি তো ভূমিসাৎ
দেখিনা তো কিছুই- খোকা তুই কোথায় গেলি?
আজ পঞ্চান্ন বছর পরেও
ভুলিনি সেই দিনের বিভিষিকা।
ইতিহাস কি কেউ মুছে দিতে পারে?
বত্রিশ নম্বরের প্রেরণা-
এই পবিত্র ভূমির অণু পরমাণুতে আছে গেঁথে
সে বন্ধন ছিঁড়তে আর একটি ‘Big bang’ নিয়ে এসো দেখি!