NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউইয়র্কে ‘কুইন্স ঈদ বাজার–২০২৬’ নারী উদ্যোক্তাদের প্রাণবন্ত আয়োজন


আয়েশা তাহমিনা অধরা প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৬ এএম

নিউইয়র্কে ‘কুইন্স ঈদ বাজার–২০২৬’ নারী উদ্যোক্তাদের প্রাণবন্ত আয়োজন

 আয়েশা তাহমিনা অধরা

 অনলাইনভিত্তিক গ্রুপ দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ ও আল-আকসা পার্টি হলের যৌথ উদ্দ্যোগে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের সর্ববৃহৎ ও জনপ্রিয় মেলা “কুইন্স ঈদ বাজার -২০২৬”। মার্চ মাসের ৭, ৮, ১৪, ১৫ ও ১৯ মার্চ চাঁদ রাত পর্যন্ত মেলাটি চলে।     কুইন্সের জ্যামাইকার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আকসা পার্টি হল (১৪৮-০১ হিলসাইড এভিনিউ,জ্যামাইকা, নিউইর্য়ক ১১৪৩৫) প্রাঙ্গণে প্রতি সপ্তাহের শনিবার ও রোববার এ আয়োজন দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।     দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ গ্রুপের এডমিন সিলভী আকন্দ, নাদিয়া চৌধুরী ও শাম্মী সাইফ জানান, এবারের মেলায় প্রায় দুই শতাধিকের বাংলাদেশি নারী উদ্যোক্তার পাশাপাশি ভারত ও পাকিস্তানের নারী উদ্যোক্তারাও অংশ নেন। ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের এসব উদ্যোক্তা তাঁদের নিজস্ব ব্র্যান্ডের পোশাক, গয়না, হস্তশিল্প ও খাদ্যপণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান। এতে নতুন উদ্যোক্তাদের জন্য যেমন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তেমনি অভিজ্ঞ ব্যবসায়ীরাও তাঁদের পণ্যের প্রচার-প্রসারের সুযোগ পেয়েছেন।    মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি আধুনিক ফ্যাশন সামগ্রীর সমাহার ছিল। শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া, শিশুদের পোশাক, হিজাব, কস্টিউম জুয়েলারি, কসমেটিকস, হাতে তৈরি অলংকার ও হোম ডেকর সামগ্রী ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। এছাড়া রমজান উপলক্ষে ইফতার সামগ্রীর আয়োজন ছিল।     চাঁদরাতকে কেন্দ্র করে মেলায় যুক্ত হয় বাড়তি আকর্ষণ। মেহেদি কর্নারে নারী ও তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, ফটো বুথ এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর মতো পরিবেশ মেলাটিকে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।   আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা, তাঁদের ব্যবসাকে বৃহত্তর পরিসরে পরিচিত করা এবং প্রবাসে বাংলা সংস্কৃতি ও উৎসবের আবহ ধরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।     যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বহির্বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ’ এই গ্রুপটি উত্তর আমেরিকার বাঙালি কমিউনিটিতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এবারের মেলা সহ এটি হবে তাদের ১২তম আয়োজন।   মেলায় কোনো ধরনের প্রবেশ ফি ছিল না; সবার জন্য উন্মুক্ত ছিল আয়োজনটি। একই ছাদের নিচে পরিবারের সব সদস্যের জন্য ঈদের কেনাকাটার একটি পূর্ণাঙ্গ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হয়, যা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।     আয়োজকরা আরও জানান, ‘দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ’-এর উদ্যোগে আগামী ৩ মে ২০২৬, রোববার আমাজুরা কনসার্ট হলে বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে, যা প্রবাসী বাংলা সংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে।