NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নির্বাচনে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা ইসি কমিশনার - মোঃ সানাউল্লাহ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৮ এএম

নির্বাচনে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা ইসি কমিশনার - মোঃ সানাউল্লাহ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ায় মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব:)।  বগুড়ায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব) বলেছেন, অতীতে নির্বাচন নষ্ট করার অন্যতম কারণ দেখেছিলাম যে আমরা যে টিম ভোট কেন্দ্রে পাঠিয়েছিলাম যথাযথভাবে তাদের প্রশাসনিক সহায়তা দেয় নাই, এতে তারা স্থানীয় আতিথিয়তা গ্রহণ করেছে। পরদিন এতে ঐ হোষ্ট কেন্দ্রে তার দলবল নিয়ে প্রভাব বিস্তার করে তখন আর নৈতিক দৃঢ়তা থাকে না তাদের বাধা দেয়ার। তবে এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সেটা হতে দেয় নাই। প্রত্যেক বাহিনিকে নূন্যতম বরাদ্দ নির্বাচনের আগেই দিয়ে দিয়েছি। তাই নির্বাচনে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  জাতীয় সংসদের ৪১ বগুড়া -৬ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে (৫ এপ্রিল রবিবার) সকাল ৯ টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছেলে বগুড়া  জেলা পুলিশের পক্ষ থেকে একটি চৌকিশ দল গার্ড অব অনার প্রদান করেন।  এর পর ১০ টায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের  সভাকক্ষে (করতোয়ায়) আইনশৃঙ্খলা রক্ষাকারী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’র সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।   নির্বাচনী মাঠে দায়িত্ব পালন নিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে, সংঘাত ও রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার সুযোগ নেই। কমিশন এ নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  তিনি আরও বলেন, বিগত নির্বাচনে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।  অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনো চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।  তিনি উপনির্বাচনে কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সবার প্রতি আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান আলী , নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, আনসার বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক শফিকুল ইসলাম, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট তানভীর আহমেদ তমাল, রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত পরিচালক,অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার গণ সহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

  এছাড়াও বগুড়া ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে সকাল সাড়ে ১১ টায় জাতীয় সংসদের ৪১ বগুড়া -৬ শূন্য আসনের উপ -নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সাথে ব্রিফিং  প্রদান অনুষ্ঠান হয়।  এতে বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ (অব :) নির্বাচন কমিশনার,মোঃ আখতার আহমেদ সিনিয়র সচিব নির্বাচন কমিশন, বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম আহমেদ এবং রিটার্নিং কর্মকর্তা  ফজলুল করিম বক্তব্য প্রদান করেন।  এ ব্রিফিং প্রদান অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।