NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদিঘী থানায় যোগদান করলেন নবাগত অফিসার ইনচার্জ  মো. কামরুজামান মিয়া


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৩ এএম

আদমদিঘী থানায় যোগদান করলেন নবাগত অফিসার ইনচার্জ  মো. কামরুজামান মিয়া

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

আদমদিঘী থানায় যোগদান করলেন নবাগত অফিসার ইনচার্জ  মো. কামরুজামান মিয়া    বগুড়ার পশ্চিম জনপদ আদমদিঘী থানায়, গত ২২ মার্চ ২০২৬ ই ; নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন আইজিপি কর্তৃক পদক প্রাপ্ত মো. কামরুজ্জামান মিয়া।  অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, ২০০৩ সালে ( আউট সাইড) ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে তিনি পুলিশ পরিদর্শক পদোন্নতি লাভ করেন।    পুলিশ পরিদর্শক পদোন্নতি পরে তিনি, বগুড়া জেলার বগুড়া সদর থানায় এবং শিবগঞ্জ থানায় দীর্ঘদিন সুনামের সহিত ওসি (তদন্ত)  হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি মামলার বিভিন্ন তদন্ত, গুরুত্বপূর্ণ আসামী গ্রেফতার, ওয়ারেন্ট /তামিল এর জন্য বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি কর্তৃক পদক পান।  তিনি আদমদীঘি থানায় (ওসি) হিসাবে যোগদানের পর থেকেই,  বর্তমান আইন-শৃঙ্খলা দিনদিন উন্নতি হচ্ছে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেন। চুরি,ডাকাতি ছিনতাই এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদী।  তিনি আদমদীঘি বাসির উদ্দেশ্যে বলেন, আইন সবার জন্য সমান, আদমদীঘি থানা অফিস সব সময় আপনাদের জন্য খোলা রয়েছে।, বিপদ-আপদে আপনারা যেকোনো সময়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আদমদীঘি থানা আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত।  নবাগত থানা (ওসি)  আরো বলেন,আমি আদমদিঘী থানাকে, আধুনিক একটি মডেল থানা হিসেবে গড়তে চাই, আপনাদের এলাকার বিভিন্ন অপরাধ মূলক ঘটনা, চুরি ডাকাতি ছিনতাই ও জুয়া, বাল্যবিবাহ সহ বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন।  এজন্য আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য।   আদমদীঘি থানা কে, বাল্য বিবাহ ও অপরাধমুক্ত এবং মাদক মুক্ত সমাজ উপহার দিতে চাই।   আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া স্যারের জন্মস্থান উত্তরবঙ্গের রংপুর বিভাগের, গাইবান্ধা জেলার, সুন্দরগঞ্জ উপজেলায়। বর্তমান তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।     মো. কামরুজ্জামান মিয়া,      অফিসার ইনচার্জ ( ওসি ),     আদমদীঘি থানা,বগুড়া। মোবাইল নং ০১৩২০-১২৬৭২১