NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজশাহী জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৩ এএম

রাজশাহী জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

আজ (১৪ এপ্রিল মঙ্গলবার ) পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।   বর্ষবরণে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার গেট থেকে শুরু হয়ে রাজশাহী শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। শুভ নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 এই বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় যোগ দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ,  রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম  এবং রাজশাহী জেলার পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছান সহ রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।   এছাড়াও রাজশাহী জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।

 বৈশাখী শোভাযাত্রা শেষে নববর্ষ উপলক্ষে রাজশাহী জেলার ড্রিলশেডে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার অন্যান্য সরকারী চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন  এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।