NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
বগুড়ায় ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় শিগগিরই শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৫ এএম

বগুড়ায় শিগগিরই শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

 বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে শিগগিরই উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।   (১৩ এপ্রিল সোমবার ) দুপুর ২টার দিকে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।  প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সারাদেশের খালি জায়গা চিহ্নিত করে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগরসহ গ্রামীণ জনপদে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।  তিনি আরও বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে পরিচিত ছিল। এটিকে পুনরায় সেই অবস্থানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মানদণ্ড অনুসরণ করে আধুনিকায়ন করা হবে।  প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় আলাদা কোনো জেলায় স্টেডিয়াম না থাকায় এটি দেশের মধ্যে ব্যতিক্রম। সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে এই স্টেডিয়ামকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হচ্ছে।  তিনি বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কর্মকর্তারা একমত হয়েছেন।  এছাড়া আগামী জুলাই মাসে এখানে অনূর্ধ্ব-১৯ নারী বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে দ্রুত কাজ শুরু করে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।  পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা প্রশাসক মো,তৌফিকুর রহমান, ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বগুড়ায় ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  (১৩ এপ্রিল  সোমবার)  জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বগুড়া জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য  মো, রেজাউল করিম বাদশা এবং বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য  মো, মোশারফ হোসেন।  এছাড়াও সভায় বিভিন্ন অধিদপ্তরের প্রধানগণ, উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।