NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

‘চীনা ভাষার প্রতি আগ্রহ’ বিশ্বজুড়ে নতুন বাস্তবতা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৫ এএম

‘চীনা ভাষার প্রতি আগ্রহ’ বিশ্বজুড়ে নতুন বাস্তবতা

১৬ এপ্রিল (বৃহস্পতিবার), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়া খুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিশ্বজুড়ে বাড়ছে 'চীনা ভাষার প্রতি আগ্রহ', তাই বিদেশিদের চীনা ভাষা শেখার আহ্বান জানায় বেইজিং।

১৭তম 'জাতিসংঘ চীনা ভাষা দিবস' উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর ও বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা ধরনের উদযাপনের আয়োজন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে 'চীনা মানুষ হওয়া' শীর্ষক ট্রেন্ডের কারণে বিশ্বজুড়ে 'চীনা ভাষার প্রতি আগ্রহ' ক্রমশ বাড়ছে। এ বিষয়ে জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র এসব কথা বলেন।

মুখপাত্র জানান, এ বছর চীনা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে চীনের বিভিন্ন বিদেশি মিশন ও জাতিসংঘ সচিবালয় নিউইয়র্ক, জেনেভা, ভিয়েনাসহ বিভিন্ন জায়গায় চমৎকার সব অনুষ্ঠান আয়োজন করেছে। বিশ্বের অন্যতম প্রাচীন এই ভাষা যুগে যুগে পাহাড়-সমুদ্র পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি 'বৈচিত্র্যের মাঝে সম্প্রীতি' ও 'শান্তিপূর্ণ সহাবস্থান'-এর মতো প্রাচ্য দর্শনকে ধারণ করে এবং জাতিসংঘের ৮০ বছরেরও বেশি সময়ের শান্তির স্বপ্নের সাক্ষী হয়ে আছে। ভাষা হলো সভ্যতার বাহন। প্রতিটি সভ্যতাই মানবসমাজের যৌথ সম্পদ, যা অপরিহার্য এবং লালন ও সুরক্ষার যোগ্য।
মুখপাত্র আরও বলেন, "আপনারা 'চীনা ভাষার প্রতি আগ্রহ' বৃদ্ধির যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, তার প্রমাণ আমরা এখানেই দেখতে পাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে আরও বেশি বিদেশি সাংবাদিক এখন সাবলীল ও প্রাঞ্জল চীনা ভাষায় প্রশ্ন করছেন, যা প্রশংসনীয়। সমসাময়িক চীনকে উপলব্ধি করতে এবং চীনা সভ্যতা অন্বেষণের একটি মাধ্যম হিসেবে আমরা আরও বেশি বিদেশি বন্ধুকে চীনা ভাষা শিখতে স্বাগত জানাই।"

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।