NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদিঘী উপজেলার  চাঁপাপুর ইউনিয়নের, বাজারে পবিত্র জুম্মার নামাজ আদায় করলেন থানার ওসি


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৬ এএম

আদমদিঘী উপজেলার  চাঁপাপুর ইউনিয়নের, বাজারে পবিত্র জুম্মার নামাজ আদায় করলেন থানার ওসি

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

১৭ এপ্রিল শুক্রবার  পবিত্র জুম্মার দিন, বগুড়ার আদমদিঘী উপজেলার, ০৫ নং চাঁপাপুর ইউনিয়নের, চাঁপাপুর বাজারে অবস্থিত চাঁপাপুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া স্যার।   তিনি উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিদের সঙ্গে অত্র এলাকার, মাদক জুয়া, জায়গা- জমি সংক্রান্ত বিরোধ  এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সম্পর্কে আলোচনা করেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ ওসি মো, কামরুজ্জামান মিয়া।   এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাপুর ইউনিয়নের চাঁপাপুর বাজারের জামে মসজিদের সম্মানিত  সভাপতি, সেক্রেটারি, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম,সহ মুসল্লীবৃন্দ গন এবং অত্র এলাকার সমাজের বিভিন্ন শ্রেণীর  পেশাজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  চাঁপাপুর এলাকার আব্দুর রহিম নামক এক মুসল্লী বলেন, আমার জীবনে এমন থানার ওসি সাহেব কে দেখিনি, আমাদের মাঝে পবিত্র শুক্রবার জুম্মার দিনে এসে, একই কাতারে, দাঁড়িয়ে সুন্দর কথা বলছেন মাদক জুয়া, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনা মূলক কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।   ওই এলাকার আর এক ভাই মুসল্লি মো, ইমরান হোসেন বলেন, আদমদীঘি থানা ওসি সাহেব একজন ভালো সাদা মনের মানুষ, তিনি ইসলামিক এবং নায় -নীতির  আদর্শের  কথা বলছেন। আমার জীবনে এত সুন্দর আদমদীঘি থানায় ওসি সাহেবকে দেখিনি যে, আমাদের মাঝে এসে কথা বলবেন।  আমি দোয়া করি আল্লাহ পাক, আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)  মো, কামরুজ্জামান স্যারকে যেন নেক হায়াত দান করেন এবং সুস্থতা যেন রাখে। আমরা আশা করি তার নেতৃত্বে আদমদীঘি থানার আইন-শৃঙ্খলার উন্নতি হবে।   আদমদীঘি থানার ওসি মো, কামরুজ্জামান মিয়া বলেন, আপনাদের বিপদ-আপদে আমরা আপনাদের পাশে রয়েছি ইনশাআল্লাহ , তিনি আরো বলেন, আমি আশাবাদী আপনাদের এলাকার যে কোন অপরাধমূলক তথ্য, ঘটনা আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন।