NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আদমদীঘিতে দুই দিনব্যাপী  জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:৪৬ এএম

আদমদীঘিতে দুই দিনব্যাপী  জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

  উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদিঘী উপজেলায়, জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া ৩- আদমদীঘি -দুপচাঁচিয়া  আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।  প্রধান অতিথি, বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি  বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  এ অনুষ্ঠানে আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া, উপজেলা কৃষি অফিসার মো, রবিউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার নাহিদ ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা প্রকৌশলী  রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।  এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ১১টি  স্টল অংশগ্রহণ করে।   প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।  অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ আরও ত্বরান্বিত হবে।