NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আয়না মহল শিরোনামে সাজু খাদেমের একক চিত্র প্রদর্শনী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১১ এএম

আয়না মহল শিরোনামে সাজু খাদেমের একক চিত্র প্রদর্শনী

আশরাফুল হাবিব মিহির

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের ফ্লুগারভিল আর্টস কাউন্সিলের আয়োজনে ফ্লুগারভিল পাবলিক লাইব্রেরিতে মাসব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক, পাশাপাশি চিত্রশিল্পী সাজু খাদেমের একক চিত্রপ্রদর্শনী। ‘আয়না মহল’ শিরোনামের এই প্রদর্শনীতে শিল্পীর বৈচিত্র্যময় সৃষ্টিকর্ম দর্শকদের সামনে উপস্থাপিত হয়, যেখানে রঙ, রূপ ও ভাবনার সৃজনশীল সমন্বয়ে তার শিল্পচর্চার গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন পটভূমির দর্শনার্থীরা প্রদর্শনীটি পরিদর্শন করে শিল্পীর কাজের প্রতি আগ্রহ ও প্রশংসা জানান, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও সফল।   গত ১৪ মার্চ শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত প্রায় এক মাসব্যাপী চলা এই প্রদর্শনীতে ৩২টি চিত্রকর্ম স্থান পায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যালারি খোলা ছিল। রবিবার গ্যালারি খোলা থাকত দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।     প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীদের উপস্থিতিতে গ্যালারিতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পপ্রেমীরা ধীরে ধীরে প্রদর্শনী ঘুরে দেখেন, শিল্পকর্মের নান্দনিকতা ও অন্তর্নিহিত ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করেন। দীর্ঘ সময়জুড়ে আয়োজনটি চলায় দর্শনার্থীরা সুবিধামতো সময়ে এসে প্রদর্শনী উপভোগের সুযোগ পান, যা এর সার্বিক সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।     প্রদর্শনীর উদ্বোধনী সংবর্ধনা অনুষ্ঠিত হয় শনিবার, ২১ মার্চ ২০২৬, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। এতে আমন্ত্রিত অতিথি ও শিল্পপ্রেমীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির অনেক বিশিষ্ট ও প্রভাবশালী সদস্যের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা শিল্পীর কাজের প্রশংসা করেন এবং এমন উদ্যোগকে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তাদের অনুপ্রেরণা, উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় প্রদর্শনীটি আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।     চিত্রশিল্পী সাজু খাদেম বলেন, “প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব জগৎ বা মহল থাকে, আমারও তেমন একটি মহল আছে, যার নাম ‘আয়না মহল’। এই শিরোনামে ফ্লুগারভিল পাবলিক লাইব্রেরিতে প্রায় এক মাসব্যাপী আমার একক চিত্রপ্রদর্শনী চলছে, যার আয়োজন করেছে ফ্লুগারভিল আর্টস কাউন্সিল। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কারণ বাংলাদেশ থেকে এসে এখানে একটি মেইনস্ট্রিম প্রদর্শনীতে অংশ নিতে পেরেছি।  

  চিত্রকলার মাধ্যমে নিজের অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য আমি ফ্লুগারভিল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট মেলিসা কলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়া, মেলিসা কলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জুরমানা তারান্নুম লুবাকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন ও শুভকামনা রাখবেন। আমি এটিকে আমার যাত্রার একটি শুরু হিসেবে দেখি -এখানেই শেষ নয়, বরং এটি চলমান থাকবে।”     ফ্লুগারভিল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট মেলিসা কল জানান, এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জুন মাসে একটি লাইভ পেইন্টিং শো আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দর্শনার্থীরা সরাসরি শিল্প সৃষ্টির প্রক্রিয়া উপভোগ করার সুযোগ পাবেন।  

  বাংলাদেশে চিত্র প্রদর্শনীর ব্যাপারে অনেকবার উদ্যোগ নেয়া হলেও বড় পরিসরে শো করতে আগ্রহী না হওয়ার কারন হচ্ছে চিত্রশিল্পী পরিচয়ের চেয়ে অভিনয়শিল্পীর প্রাধান্য বেশি পাওয়ায়। চিত্র প্রদর্শনী চিত্রশিল্পী পরিচয়েই করতে চেয়েছিলেন। এবং টেক্সাসে সে-ই ভাবেই প্রদর্শনীটি আয়োজন করা হয়। প্রদর্শনী চলাকালীন সময়ে মোট ১০টিরও বেশি চিত্রকর্ম বিক্রি হয়েছে, যা শিল্পীর কাজের প্রতি দর্শকদের ইতিবাচক সাড়া ও আগ্রহের প্রতিফলন।