NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন-তুর্কমেনিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৭ এএম

চীন-তুর্কমেনিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি এবং দেশের উপপ্রধানমন্ত্রী তিন সুয়ে সিয়াং, গত ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত, তুর্কমেনিস্তান সফর করেন।

সফরকালে তিনি ফুশিং গ্যাস ফিল্ড প্রজেক্টের চতুর্থ পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন; সেদেশে গণকমিটির চেয়ারম্যান গুর্বাঙ্গুলি বার্দিমুখাম্মেদভ এবং  প্রেসিডেন্ট সারদার বার্দিমুহামেদভের সঙ্গে আলাদাভাবে দেখা করেন। এ ছাড়া,  সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথভাবে চীন-তুর্কমেনিস্তান সহযোগিতা কমিটির সপ্তম সম্মেলনে সভাপতিত্ব করেন। 

ফুশিং গ্যাস ফিল্ড প্রজেক্টের চতুর্থ পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিং সুয়ে সিয়াং জানান, এ প্রকল্পটি নিয়ে দু’দেশের নেতৃবৃন্দ গভীরভাবে আশাবাদী।  এটি দু’দেশের জনগণের অভিন্ন ইচ্ছার বহিঃপ্রকাশ। এ প্রকল্প দু’পক্ষের মধ্যে জ্বালানির সহযোগিতাকে এগিয়ে নেবে। 

গুর্বাঙ্গুলি বার্দিমুখাম্মেদভ এবং সারদার বার্দিমুহামেদভের সাথে বৈঠকের সময় তিং সুয়ে ছিয়াং বলেন, দু’দেশের নেতৃবৃন্দের কৌশলগত দিক-নিদের্শনায়, দু’দেশের সম্পর্কের দ্রুত ও স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে রূপান্তরিত হয়েছে। 

চীন-তুর্কমেনিস্তান সহযোগিতা কমিটির সপ্তম সম্মেলনে তিনি সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মত বিনিময় করেন এবং আগামী পর্যায়ের সহযোগিতামূলক পরিকল্পনা তৈরী করেন। এ ছাড়া, দু’পক্ষের মধ্যে একে অপরের দেশে সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ; এআই, পরিবহন, ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধসহ একাধিক খাতে সহযোগিতামূলক দলিলও স্বাক্ষরিত হয়। 

সূত্র: আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।