NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

রাজশাহী জেলা প্রশাসকের সাথে ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৭:৩৯ এএম

রাজশাহী জেলা প্রশাসকের সাথে ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও নবাগত রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।   (২০ এপ্রিল সোমবার ) সৌজন্য সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী হলিক্রস স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন পালমা, সিএসসি, পালকীয় সেন্টারের পরিচালক ফাদার সাগর কোড়াইয়া, কারিতাসের কর্মকর্তা ফ্রান্সিস কিস্কু, অন্যান্য ফাদার ও সিস্টারগণ।  বিশপ জের্ভাস রোজারিও নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে  বলেন, আমরা রাজশাহীবাসী আপনাকে পেয়ে আনন্দিত। আমরা খ্রিস্টান সম্প্রদায় বিভিন্ন প্রয়োজনে আপনার সহযোগিতা পেলে কৃতজ্ঞ থাকবো।  জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিশপ, ফাদার, ব্রাদার ও সিস্টারদের আমার অফিসে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশ বরাবরই অসাম্প্রদায়িক একটি দেশ। আপনাদের বিভিন্ন অনুষ্ঠান ও প্রয়োজনে আপনাদের পাশে থাকতে অব্যশই চেষ্টা অব্যাহত থাকবে এবং নিজেকে সৌভাগ্যবান মনে করবো।