NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় চীনের বড় পদক্ষেপ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৮:০০ পিএম

আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় চীনের বড় পদক্ষেপ

চীনের মহাকাশ মিশনের প্রশিক্ষণের জন্য প্রথমবারের মতো পাকিস্তানের দুই নভোচারীকে নির্বাচিত করা হয়েছে। বুধবার চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ ঘোষণা দেয়। এটিকে চীনের মহাকাশ স্টেশনে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদ শিগগিরই চীনের মহাকাশ স্টেশনে প্রশিক্ষণের জন্য ‘রিজার্ভ নভোচারী’ হিসেবে আসবেন। সব ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে তাদের মধ্য থেকে একজন পেলোড বিশেষজ্ঞ হিসেবে মহাকাশ মিশনে অংশ নেবেন। এর মাধ্যমে তিনি চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হওয়ার গৌরব অর্জন করবেন। 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে চীনের মহাকাশ স্টেশনে পাকিস্তানি নভোচারী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়। এরপর তিন ধাপের কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দুই পাকিস্তানি নভোচারীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

চীনের মহাকাশ সংস্থা জানায়, পাকিস্তানের এই নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণ চীনের মহাকাশ কর্মসূচির একটি মাইলফলক এবং চীন-পাকিস্তান ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারত্বের’ আরেকটি সফল উদাহরণ।

তথ্য ও ছবি: সিজিটিএন।