NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে
Logo
logo

তাইওয়ান প্রশ্নে হস্তক্ষেপ না করার আহ্বান চীনা মুখপাত্রের


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:০৮ পিএম

তাইওয়ান প্রশ্নে হস্তক্ষেপ না করার আহ্বান চীনা মুখপাত্রের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’মজবুতে সাহায্য দেওয়া বন্ধ করতে হবে । 

মুখপাত্র বলেন, চীনের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে রক্ষার ন্যায়সঙ্গত কর্মকাণ্ড এবং অন্যান্য দেশের ‘এক-চীননীতি’ অনুসরণের ন্যায়সঙ্গত কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিত্তিহীন অভিযোগ আনছে। এহেন আচরণ ঠিক ও বেঠিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং কালোকে সাদা ও সাদাকে কালো দেখানোর অপচেষ্টা মাত্র।  চীনের কাছে এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য; চীন এর তীব্র প্রতিবাদ জানায়।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ ও ‘চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ঘোষণা’ মেনে চলা; তাইওয়ান সমস্যায় চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ থেকে বিরত থাকা; এবং ‘তাইওয়ানের বিছিন্নতাবাদী’-দের ভুল সংকেত না-দেওয়া। 

সূত্র:আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।