NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

অভিজ্ঞতাভিত্তিক পর্যটনে বদলে যাচ্ছে চীনের গ্রামীণ অর্থনীতি


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

অভিজ্ঞতাভিত্তিক পর্যটনে বদলে যাচ্ছে চীনের গ্রামীণ অর্থনীতি

নতুন শিল্প ও ব্যবসায়িক মডেলে চীনের গ্রামীণ পর্যটনে শক্তিশালী প্রবৃদ্ধি চীনের গ্রামীণ পর্যটন খাত এ বছরও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের গ্রামীণ শিল্প উন্নয়ন বিভাগের উপ-পরিচালক ফান ইয়াংপিন।

নতুন শিল্প, সেবা এবং ব্যবসায়িক মডেলের প্রসারের ফলে এ খাতে দ্রুত পরিবর্তন ও বৈচিত্র্য আসছে বলেও জানান তিনি। উপপরিচালক জানান, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের কারণে গ্রামীণ পর্যটনে ভোক্তা কার্যক্রম আরও বৈচিত্র্যময় হয়েছে।

তিনি বলেন, সাংস্কৃতিক ও সৃজনশীল বাজার, আউটডোর ক্যাম্পিং এবং বিভিন্ন উৎসবভিত্তিক আয়োজন নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করেছে। ফান ইয়াংপিন আরও জানান, স্থানীয় সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ ও গ্রামীণ জীবনযাত্রাকে কেন্দ্র করে তৈরি অভিজ্ঞতাভিত্তিক পর্যটন এখন খুবই জনপ্রিয় হয়ে উঠছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি যোগ করছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের গ্রামীণ পর্যটন খাতে আয় দাঁড়িয়েছে ৯৫০ বিলিয়ন ইউয়ানেরও বেশি, যা আগের বছরের তুলনায় ৫.৮ শতাংশ বেশি।

একই সময়ে গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু বার্ষিক আয় পৌঁছেছে ৪০ হাজার ৫০০ ইউয়ানে। তিনি জানান, সরকার বৈচিত্র্যময় ও মানসম্মত গ্রামীণ পর্যটন রুট উন্নয়ন, অভিজ্ঞতাভিত্তিক সেবা সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরি করার ওপর গুরুত্ব দেবে, যাতে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়ে এবং কৃষকদের আয় বৃদ্ধি পায়।

তথ্য ও ছবি: সিসিটিভি।