NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে হংকংয়ের উন্নয়নে কেন্দ্রীয় সমর্থনের আশাবাদ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে হংকংয়ের উন্নয়নে কেন্দ্রীয় সমর্থনের আশাবাদ

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)   হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে একটি আর্থিক আয়োজন করে, যেখানে একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে এই অঞ্চলের শক্তি এবং উদ্ভাবনী সাফল্য তুলে ধরা হয়।

একীকরণ, চালিকা শক্তি এবং সংযোগ এই মূলভাবের অধীনে অনুষ্ঠিত হংকং ফিনান্সিয়াল নাইট অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে অর্থ খাতের উন্নয়নে সহায়তা করবে তার ওপর জোর দেওয়া হয় এবং মূল ভূখণ্ডের সঙ্গে হংকংয়ের সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা একমত হন যে, হংকংয়ের এআই শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে কম্পিউটিং ক্ষমতার অভাব, ডেটা প্রাপ্তির সীমিত সুযোগ এবং প্রযুক্তিগত প্রতিভা আকর্ষণে প্রতিবন্ধকতা।

 

চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণ-কংগ্রেসের ১৪তম অধিবেশনের হংকং প্রতিনিধি জিমি এনজি উইং-কা বলেন, হংকং এখনও একটি বৃহৎ আকারের ডেটা সেন্টার তৈরি করেনি। হংকংকে এআই বিকাশে সহায়তা করার জন্য আমাদের কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার বিভিন্ন শহরের শক্তিকে কাজে লাগাতে হবে।

ছাড়া, চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলেনে ১৪তম জাতীয় কমিটির সদস্য চাং চুওচিয়াও বলেন, এক দেশ, দুই ব্যবস্থা নীতির অধীনে, কেন্দ্রীয় সরকার হংকংয়ের উন্নয়নের জন্য শক্তিশালী নীতিগত সমর্থন দিয়েছে। আমরা আশা করি হংকং মূল ভূখণ্ডের আর্থিক বাজারের সাথে তার আন্তঃসংযোগ ব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করবে, যাতে এআই প্রযুক্তিকে বাস্তব আর্থিক দক্ষতায় রূপান্তরিত করা যায়।

তথ্য ছবি: সিসিটিভি।