NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু’: বেইজিংয়ে ড. খলিলুর রহমান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

‘চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু’: বেইজিংয়ে ড. খলিলুর রহমান

৬মে (বুধবার) চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং, বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ সময় ওয়াং হুনিং বলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের পথ নির্ধারণ করে দিয়েছে। চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চনীতির ভিত্তিতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, উচ্চ-পর্যায়ের বিনিময় জোরদার, পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা এবং চীন ও বাংলাদেশের মধ্যকার ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর ও বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করা অব্যাহত রাখবে, যা দু’দেশের জনগণের জন্য অধিকতর কল্যাণকর হবে। এই লক্ষ্যে ইতিবাচক অবদান রাখতে চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটি ইচ্ছুক। 

জবাবে ড. খলিলুর রহমান  বলেন, চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু। বাংলাদেশ সবসময় চীনকে একটি কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এসেছে, দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে, জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবকে প্রশ্নাতীত বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে, চীনের জাতীয় পুনর্মিলনকে দৃঢ়ভাবে সমর্থন করে, এবং চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করতে ও বাংলাদেশ-চীন সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করতে আগ্রহী। 

সূত্র:ওয়াং হাইমান-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।