NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:১৫ এএম

লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন

যুক্তরাজ্যে আবারো নতুন ইতিহাস লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন । বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে রাজধানী লন্ডনের দ্বিতীয় বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বৃটিশ বাংলাদেশি ফরহাদ হোসেন। ৭ই মে অনুষ্ঠিত নির্বাচনে নিউহাম কাউন্সিল থেকে লেবার পার্টি থেকে মেয়র পদে নির্বাচন করতে মনোনয়ন পান ফরহাদ হোসেন।

বৃটেনের মূলধারার বড় রাজনৈতিক দলের মনোনীত প্রথম বাংলাদেশি মেয়র প্রার্থী তিনি।    মেয়র পদে প্রথম নির্বাচনেই তিনি বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। ধারণা করা হচ্ছিলো রাজধানী লন্ডনে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের পর নতুন ইতিহাস গড়তে পারেন ফরহাদ। নির্বাচনের ফলাফলে ওই ধারণাই সত্য হলো। বাংলাদেশি অধ্যুষিত এই কাউন্সিলটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কাউন্সিলটি সব সময় লেবার পার্টির নিয়ন্ত্রণে। উল্লেখ্য, ফরহাদ হোসেন সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান।