NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দুই প্রবাসী কবিকে ঘিরে সাহিত্য সংগঠন ‘শব্দশিল্প’-এর ব্যতিক্রমী আয়োজন


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

দুই প্রবাসী কবিকে ঘিরে সাহিত্য সংগঠন ‘শব্দশিল্প’-এর ব্যতিক্রমী আয়োজন

গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সাহিত্য সংগঠন ‘শব্দশিল্প -এর আয়োজনে সুইডেনপ্রবাসী কবি রানা হক -এর কাব্যগ্রন্থ ‘অথৈ অন্তরে’ এবং নিউইয়র্কপ্রবাসী কবি ওয়াহিদুজ্জামান বকুল-এর প্রথম কাব্যগ্রন্থ ‘বরফের বাড়ি’ নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।     বিকেল চারটায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সূচনা করেন আকাশ আহমেদ। এ সময় কবি ওয়াহিদুজ্জামান বকুলের ‘দূরবর্তী অভিমান’ কবিতাটি আবৃত্তি করা হয়, যা শ্রোতাদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।  

অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয় ছিল কবি রানা হকের সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন। সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত এই কবিকে ঘিরে আলোচনায় উঠে আসে তাঁর সাহিত্যজীবনের পাশাপাশি ছাত্রজীবন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা এবং ব্যক্তিজীবনের নানা স্মৃতিচারণ। বক্তারা তাঁর কবিতার গভীর আবেগ, জীবনবোধ ও সংবেদনশীলতার কথা তুলে ধরেন। ছোটবেলার সহপাঠী ও ঘনিষ্ঠজনেরা বলেন, রানা হক ছিলেন হাসিখুশি, স্টাইলিশ ও ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তিনি সবার প্রতি আন্তরিক ও স্নেহশীল ছিলেন। তাঁকে মূলত একজন খেলোয়াড় হিসেবেই অনেকেই চিনতেন; তিনি যে একজন কবি, তা অনেকের কাছেই নতুনভাবে জানা গেছে।     অন্যদিকে কবি ওয়াহিদুজ্জামান বকুলের কাব্যগ্রন্থ ‘বরফের বাড়ি’ নিয়ে আলোচনায় এমরান আহমেদ বলেন, “বকুলের কবিতায় ভাষা ও অনুভূতির গভীর মেলবন্ধন রয়েছে, যা আবৃত্তির জন্য বিশেষভাবে উপযোগী।” মুখ্য আলোচক স্বরূপ হাসান শাহীন বলেন, “ওয়াহিদুজ্জামান বকুলের কবিতা আবেগনির্ভর এবং আবৃত্তিযোগ্যতায় সমৃদ্ধ, যা তাঁর লেখাকে আলাদা মাত্রা দিয়েছে।” এ ছাড়া রফিকুল ইসলাম খোকন কবিতা আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।    

   অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নিজাম উদ্দিন আহমেদ। তিনি আগ্রাবাদের অন্যান্য লেখক ও সাহিত্যচর্চাকারীদের নিয়ে এ ধরনের নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে স্থানীয় সাহিত্যচর্চা আরও বিস্তৃত ও সমৃদ্ধ হয়। অনুষ্ঠানে দুই কবির কবিতা পাঠ করেন অ্যাডভোকেট তানিয়া বক্স, আকাশ আহমেদ, ইমরান আখন্দ ও রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান লাভলু, হেনা আহমেদ, নীলা রহমান, লুৎফে হাবীব, ইমরান আখন্দ, শাহীন, কাওসার প্রমুখ।  

     অনুষ্ঠানের শেষ পর্বে সম্মাননা প্রদান করা হয়। এ সময় কবি রানা হক ও কবি ওয়াহিদুজ্জামান বকুলকে ক্রেস্ট প্রদান করা হয়। কবি রানা হকের পক্ষে নিজাম উদ্দিন আহমেদ এবং কবি ওয়াহিদুজ্জামান বকুলের পক্ষে আকাশ আহমেদ ক্রেস্ট গ্রহণ করেন। সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পুরো আয়োজনটি আন্তরিক, আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।