NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিউ ইয়র্ক বইমেলায় জসিম মল্লিকের দুটি নতুন বই


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১০ মে, ২০২৬, ০৪:৩৮ পিএম

নিউ ইয়র্ক বইমেলায় জসিম মল্লিকের দুটি নতুন বই

২০২৬ সালে ঢাকা একুশে বইমেলা ও কোলকাতা আর্ন্তজাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে জসিম মল্লিকের দুটি নতুন বই। একুশের মেলায় প্রকাশিত হয়েছে উপন্যাস নির্জন স্বাক্ষর ও কোলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে জীবনী গ্রন্থ লাভ এন্ড লংগিংস। বই দুটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো। বই দুটি পাওয়া যাবে ৩৫তম নিউ ইয়র্ক বইমেলায় কবি প্রকাশনীর স্টলে। এছাড়া অনন্যার স্টলে অন্যান্য বই পাওয়া যাবে। বইমেলা অনুষ্ঠিত হবে ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত। বইমেলার স্থানঃ জামাইকা পারফরমিং আর্ট সেন্টার। ১৫৩-১০ জামাইকা এভিনিউ। নিউ ইয়র্ক-১১৪৩২। নির্জন স্বাক্ষরঃ নির্জন স্বাক্ষর একটি ভিন্নধর্মী উপন্যাস। জীবনের নানা টানাপেড়েন, দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়া আর ব্যর্থতার মধ্যেও  যে স্বপ্ন বেঁচে থাকে সেটা সুনিপুনভাবে তুলে ধরা হয়েছে। এই উপন্যাসে প্রেম, আশা ও স্বপ্ন পূরনের গল্প আছে। দেশের রাজনীতি, সামাজিক অবস্থা, মানুষের বদলে যাওয়া জীবনের গল্প। নির্মেদ ও ঝরঝরে ভাষায় লেখা এ উপন্যাস নিমিষেই পাঠককে নিয়ে যাবে গল্পের গভীরে। এ্ এমনই এক যাদু এমনই এক আকর্ষন, সহজ সরল ভাষার আকর্ষন যা পড়া শেষ না করে উঠা যায় না। এটি লেখকের পঞ্চদশ উপন্যাস। প্রতিটি উপন্যাসই ভিন্নমাত্রার। প্রতিটি উপন্যাসই পাঠক হৃদয় ছুঁয়ে গেছে প্রতিবার। মেজবাহ উদ্দিন নামে এক তরুনের জীবন সংগ্রাম ও স্বপ্নের গল্প এই উপন্যাসে বিধৃত হয়েছে। অনেক স্বপ্ন নিয়ে যে আমেরিকায় গিয়েছিল কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস ষোল বছর পর তাঁকে ফিরে আসতে হয়।  দীর্ঘ অভ্যাসের পরও সে দ্রুতই মানিয়ে নিতে চেষ্টা করে। হাতাশাকে প্রশ্রয় না দিয়ে নিজেকে নুতন করে তৈরী করার এক অনন্ত লড়াইয়ের গল্প নির্জন স্বক্ষর।  ফিরে আসার পর প্রতি পদে নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব চরিত্রের কথা এই উপন্যাসে জীবন্ত হয়ে ফুটে উঠেছে। কয়েক নারীও এসেছে ওর জীবনে। এর মধ্যে কাকে গ্রহন করবে! এই প্রশ্নের উত্তর জানতে হলে নির্জন স্বাক্ষর পড়তে হবে। এক বৈঠকে পড়ে ফেলার উপন্যাস। প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ গারিগর।

Love & Longingsঃ In his new, deeply personal collection, Jasim Mallik offers extraordinary glimpses into a seemingly ordinary lives richly lived and honesty told. With stories rooted in the everyday beauty of relationships, memory, and place-from Barisal to Toronto-these writings are earnest and sincere. With warmth, wit, and simplicity, he reflects on family, friendship, and the small moments that shape us. Fans of echoes, while new readers will be drawn in by his insight and unique perspective of human beings. Through these, he has managed to portray the honest truths and realities of life.  His spontaneous, structured and emotional writing and choice of subject matter has always been eye catching. He has shown a preference for social and relationship issues, and have an uncanny ability to capture the internal human issues that affect us all in his writings. He has also shown an affinity to integrate nature into his work, and scenic landscapes are featured quite prominently in them.  This book published from Virasat Art Publication and translated by Saheli Mitra

লেখক পরিচিতিঃ জসিম মল্লিক। জন্মঃ ১৭ মার্চ ১৯৬১, বরিশাল, বাংলাদেশ।  কথাসাহিত্যিক  এবং সাংবাদিক। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে লেখালেখি ও সাংবাদিকতার জীবনে তাঁর অভিজ্ঞতা বিপুল ও বিশাল। এই বিশাল অভিজ্ঞতার উপদান নিয়েই তিনি নির্মাণ করেছেন অসংখ্য গল্প  উপন্যাস এবং সমাজ সচেতন মূলক বিভিন্ন লেখা। এ পর্যন্ত প্রায় ৫২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাঠকপ্রিয় এই লেখকের সব বই-ই দেশের খ্যাতনামা প্রকাশনী থেকে প্রকশিত হয়েছে। তারমধ্যে আছে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, নিবন্ধ ও স্মৃতিকথার বই। তুলে এনেছেন জীবনের চরম সত্য আর বাস্ততাকে। তাঁর সপ্রতিভ, ঋজু, সংহত, সংবেদী ভাষা আর বিষয় বৈচিত্রের স্বকীয়তা ও নিজস্বতা বরাবরই লক্ষযোগ্য।

সাধারণতঃ তিনি সামাজিক এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে লিখতে স্বাচ্ছন্দবোধ করেন। মানুষের সম্পর্কের যে মনোজাগতিক বিষয় আছে সেটাকে তিনি অনুপঙ্খভাবে তুলে আনেন তার লেখায়। এছাড়া প্রকৃতি, নদী আর গ্রাম তার লেখার বেশিরভাগ জুড়ে থাকে। ভৌগলিক রেখা আর সীমানায় বিশ্বাস করেন না বলেই হয়তো জসিম মানুষকে আশ্চর্য্য ছুঁতে পারেন। জসিম মল্লিক ২০০৩ সাল থেকে  এক ছেলে, এক মেয়ে  ও স্ত্রী নিয়ে কানাডার টরন্টোতে  বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। দেশের জনপ্রিয় নিউজ ম্যাগাজিন সাপ্তাহিক বিচিত্রা ও সাপ্তাহিক২০০০ এ ১৯৮৩ সাল থেকে সাংবাদিকতা করেছেন। দেশ বিদেশের পত্রিকায় নিয়মিত লিখছেন। একুশে গ্রন্থমেলা, নিউইয়র্ক বইমেলা, কোলকাতা বইমেলায় নিয়মিত যোগ দেন। টরন্টো বইমেলার সাথে জড়িত আছেন। ২০২২ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার সহ অনেক পুরষ্কার পেয়েছেন।  মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী।