NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

কার্বন ফাইবার ও সিলিকনভিত্তিক শিল্পে অগ্রগতির লক্ষ্য সিনচিয়াংয়ের


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৩৬ পিএম

কার্বন ফাইবার ও সিলিকনভিত্তিক শিল্পে অগ্রগতির লক্ষ্য সিনচিয়াংয়ের

'পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায়' সিনচিয়াংয়ের সূচনা ও অগ্রযাত্রা বিষয়ক এক বিশেষ সংবাদ সম্মেলন ৯মে ( শনিবার), সকালে অনুষ্ঠিত হয়। সেখান থেকে জানা যায়, এই পরিকল্পনাকালে সিনচিয়াং শিল্প উন্নয়নের নতুন সুবিধাকে কাজে লাগিয়ে শিল্পের মানোন্নয়নে অগ্রণী প্রকল্প বাস্তবায়ন করবে। পাশাপাশি, নিম্ন উচ্চতার অর্থনীতি ও নতুন উপকরণের মতো উদীয়মান শিল্পগুলোর সক্রিয় বিকাশ ঘটাবে এবং দ্রুত শিল্পগুচ্ছ গঠন জোরদার করবে।

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিউনিস্ট পার্টির কমিটির উপ-সম্পাদক এবং স্থানীয় গণসরকারের চেয়ারম্যান এরকিন তুনিয়াজ জানান, "পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা" চলাকালে সিনচিয়াং সবুজ বিদ্যুতের সুবিধাকে কাজে লাগাবে। শিল্পের রূপান্তর ও উন্নয়ন জোরদার করার মাধ্যমে সবুজ ও স্বল্প-কার্বন অর্থনীতিকে সিনচিয়াংয়ের উন্নয়নের প্রধান বৈশিষ্ট্যে পরিণত করবে।

সিনচিয়াং মূলত তিনটি প্রধান ক্ষেত্রে বিশেষ নজর দেবে। প্রথমত, যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে—বিদ্যুৎ সঞ্চালন ও রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের মতো খাতে অগ্রণী সুবিধা সম্প্রসারণ করা হবে এবং শিল্পের সহায়ক সক্ষমতা বৃদ্ধি করা হবে। দ্বিতীয়ত, নিম্ন উচ্চতার অর্থনীতির ক্ষেত্রে—সরবরাহ ব্যবস্থা, সাংস্কৃতিক পর্যটন, কৃষি ও বনরক্ষা এবং জরুরি উদ্ধারকাজের মতো বিভিন্ন ক্ষেত্রে নিম্ন উচ্চতার আকাশযানের (ড্রোন বা অন্যান্য যান) ব্যাপক প্রয়োগকে উৎসাহিত করা হবে। তৃতীয়ত, নতুন উপকরণের ক্ষেত্রে—উচ্চ-বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, ইলেকট্রনিক অ্যালুমিনিয়াম ফয়েল, সিলিকন-ভিত্তিক উপকরণ, কার্বন ফাইবার এবং ব্যাসল্ট ফাইবারের মতো শিল্পের জোরালো বিকাশ ঘটানো হবে, যাতে এসব শিল্প আরও উচ্চমূল্য সংযোজনকারী খাতে পরিণত হয়।

এছাড়া, সিনচিয়াং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জৈব উৎপাদন এবং সবুজ হাইড্রোজেন-ভিত্তিক জ্বালানির মতো ক্ষেত্রেও অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। এর মাধ্যমে নিজস্ব বৈশিষ্ট্যময় ও স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যতের শিল্পকাঠামো গড়ে তোলা হবে। 

সূত্র:আনন্দী-তৌহিদ-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।