NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

উন্নয়ন ও মানবিকতায় অনন্য উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, মুগ্ধ বগুড়ার, আদমদীঘিবাসী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:১৩ এএম

উন্নয়ন ও মানবিকতায় অনন্য উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, মুগ্ধ বগুড়ার, আদমদীঘিবাসী

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনে দায়িত্ব পালনের শুরু থেকেই কর্মদক্ষতা ও মানবিক উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম ।   সেবামুখী প্রশাসন গড়ে তোলা, উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।  উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসারের  প্রত্যক্ষ তদারকি রয়েছে।  

দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবাকে সহজ করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।  স্থানীয় বাসিন্দাদের অনেকে বলেন, “উপজেলা প্রশাসনে এখন দ্রুত সাড়া পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম স্যারের, মানবিক আচরণ ও দায়িত্বশীলতায় আমরা সন্তুষ্ট।”  জনপ্রতিনিধিরাও উন্নয়ন সমন্বয়ে তাঁর আন্তরিকতার কথা উল্লেখ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম বলেন, “সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। উন্নয়ন ও মানবিকতায় ভারসাম্য রেখে কাজ করে যেতে চাই।”  সামগ্রিকভাবে, উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার আস্থার প্রতীক হয়ে উঠছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মাসুমা বেগম।