NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মাহফুজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মাহফুজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

 

 

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মনজু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৩১১ ভোট। তার নিকটতম প্রার্থী জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রনজু পেয়েছেন ( ঘোড়া) প্রতীক নিয়ে ২৪৯ ভোট।

এদিকে সদস্য পদে চুয়াডাঙ্গা সদর উপজেলায় জহুরুল ইসলাম, আলমডাঙ্গায় মোঃ মজনু রহমান, দামুড়হুদায় সিরাজুল ইসলাম, জীবননগরে মোসাবুল ইসলাম লিটন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছাঃ বিথী খাতুন ও মোসাঃ কহিনুর বেগম নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয় । জেলার ৪ উপজেলায় ৪টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয় বেলা ২ টায়।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ১৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রতিযোগিতা করছেন। মোট ৫৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।