NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাংলাদেশি প্রবাসীদের আনন্দঘন পরিবেশে কুইন্সে পালিত হলো ইউ এস এ ৯৭-৯৯ এর পহেলা বৈশাখ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:১৬ এএম

বাংলাদেশি প্রবাসীদের আনন্দঘন পরিবেশে কুইন্সে পালিত হলো ইউ এস এ ৯৭-৯৯ এর পহেলা বৈশাখ

 নিউইয়র্কের কুইন্সে অবস্থিত সিরাজী ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে পহেলা বৈশাখ উপলক্ষে এক বর্ণাঢ্য সার্বজনীন লোকউৎসবের আয়োজন করা হয়। ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংগঠন “ইউ এস এ ৯৭-৯৯”-এর উদ্যোগে গত ৯ মে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। সংগঠনের এডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের অন্যতম এডমিন শামস শাহরিয়ার।  অনুষ্ঠানে পান্তা-ইলিশ, পিঠাসহ নানা ধরনের দেশীয় খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন, যা পুরো অনুষ্ঠানজুড়ে বাঙালিয়ানার আবহ সৃষ্টি করে। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সংগঠনের সদস্যরা পরিবারসহ অনুষ্ঠানে যোগ দেন।  শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের এডমিন জামিল সারোয়ার বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই আমরা এ ধরনের পহেলা বৈশাখের আয়োজন করে থাকি।” অপর এডমিন শামস শাহরিয়ার সংগঠনের সদস্যদের নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ক্যাপ্টেন সৈয়দ সুমন, আসা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, অ্যাসেম্বলি ম্যান প্রার্থী ডিস্ট্রিক্ট-৩০ এর লেফটেন্যান্ট (অব.) শামসুল হক, রাইজ আপ নিউইয়র্কের প্রেসিডেন্ট, ফেসবুকভিত্তিক সংগঠন এবিসিএইচ-এর এডমিন তারিকুল ইসলাম মিঠু, বাপার সাবেক সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, আসা হোম কেয়ারের চেয়ারম্যান এশা রহমান, অ্যাসেম্বলি ম্যান প্রার্থী ডিস্ট্রিক্ট-৩২ এর সানি মোল্লা এবং কুইজ প্যালেসের সিইও মুস্তাকিম।

 অনুষ্ঠানে ১০৭ প্রিসিঙ্কটের এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন সৈয়দ সুমনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য এবিসিএইচ-এর এডমিন তারিকুল ইসলাম মিঠুকে সম্মাননা প্রদান করা হয়।  সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণ তিথি, সজীব, আফতাব জনি ও তানভীর হাসান। এছাড়াও সংগঠনের সদস্যরা নৃত্য পরিবেশন করেন।  পরিশেষে এডমিন জামিল সারোয়ার জনি সমাপনী বক্তব্যের মাধ্যমে বৈশাখ ১৪৩৩ উদযাপনের সমাপ্তি ঘোষণা করেন।