NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীনা স্থাপত্য ও দর্শনের প্রশংসা ট্রাম্পের


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

চীনা স্থাপত্য ও দর্শনের প্রশংসা ট্রাম্পের

চীনে রাষ্ট্রীয় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৪ মে (বৃহস্পতিবার), বেইজিংয়ের বিখ্যাত স্বর্গের মন্দির পরিদর্শন করেছেন।

সি চিন পিং টেম্পল অব হেভেনের ‘ফসল প্রার্থনা ভবনে’ ট্রাম্পকে স্বাগত জানান। দুই রাষ্ট্রপ্রধান এই ভবনের চত্বরে একসঙ্গে ছবি তোলেন।

দুই রাষ্ট্রপ্রধান সিঁড়ি বেয়ে ফসল প্রার্থনা ভবনে প্রবেশ করেন এবং মর্টিস ও টেনন জোড়ের নিখুঁত সংযোগ, জ্যোতির্বিদ্যা, পঞ্জিকা ব্যবস্থা ও প্রাসাদ কাঠামোর যথাযথ সমন্বয়ের মতো স্থাপত্য বৈশিষ্ট্যগুলো উপভোগ করেন। তাঁরা সবকিছুর মধ্যে সামঞ্জস্য এবং প্রাকৃতিক শৃঙ্খলা অনুসরণের ধারণাটি অনুভব করেন।

সি বলেন, ২০১৭ সালে আমরা বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ বরাবর অবস্থিত ফরবিডেন সিটি পরিদর্শন করেছিলাম। আজ আমরা যে স্বর্গের মন্দির পরিদর্শন করছি, সেটি ফরবিডেন সিটির সমবয়সী, যা “গোলাকার স্বর্গ ও বর্গাকার পৃথিবীর” প্রতীক এবং চীনা বিশ্বদৃষ্টি ও জীবনদর্শনকে তুলে ধরে। প্রাচীন চীনা শাসকেরা জাতীয় শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে স্বর্গের মন্দিরে বিশাল বলিদান অনুষ্ঠানের আয়োজন করতেন, যা এই ঐতিহ্যবাহী চীনা চিন্তাধারাকে প্রতিফলিত করে যে, জনগণই রাষ্ট্রের ভিত্তি এবং একটি স্থিতিশীল ভিত্তি জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করে। চীনা সভ্যতার জনকেন্দ্রিক দর্শনকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ ও বিকশিত করে চীনের কমিউনিস্ট পার্টি সর্বদা আন্তরিকভাবে জনগণের সেবা করার মৌলিক নীতি মেনে চলেছে, যার ফলে জনগণের দৃঢ় সমর্থন ও আন্তরিক অনুমোদন লাভ করেছে।

ট্রাম্প বলেন যে, বহু বছর আগে ফরবিডেন সিটিতে তার সেই সফরের স্মৃতি এখনও উজ্জ্বল। স্বর্গ মন্দির ৬০০ বছরেরও বেশি সময় পরেও, চীনের অনবদ্য ধ্রুপদী স্থাপত্যশিল্প এবং গভীর ঐতিহ্যবাহী সংস্কৃতির মহিমায় সগৌরবে দাঁড়িয়ে আছে, যা সত্যিই প্রশংসার যোগ্য। যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই মহান রাষ্ট্র এবং উভয় দেশের জনগণই মহান ও জ্ঞানী। দুই দেশের উচিত পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করা এবং জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করা।

সূত্র:লিলি-তৌহিদ-আনন্দী,চায়না মিডিয়া গ্রুপ।