NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২৯, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন Bangladesh reaffirms commitment to peacekeeping, sustainable development and multilateral cooperation প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে এনএসইউ অ্যালামনাইয়ের ব্যতিক্রমী আয়োজন Senator Bernie Sanders Endorses Shamsul Haque for Assembly District 30 BANGLADESH DAY PARADE 2026 WILL BE HISTORIC !! Raj Goyal, a Harvard‑Law‑educated former Kansas lawmaker, and Chuck Park hold joint campaign event in Jackson Heights
Logo
logo

সময়ের রং -জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ মে, ২০২৬, ১১:১৪ পিএম

সময়ের রং  -জাকিয়া রহমান

সময়ের রং

-জাকিয়া রহমান

 

এলো ঈদ!

যতই চেপে বসুক না এ মাটির বুকে দুখ-ভার-

কোপার্নিকাসের সমীকরণের হাত ধরে আসবেই তো ঈদ!  

এই অমোঘ নিয়ম ছিঁড়তে দিবেনা,  

দেবেনা পেন্ডুলামের দোলন দুলছে তা দুলবে সময়ের পথে-

শেষ প্রান্তে এসে অসীম যেখানে দাঁড়িয়ে আছে পাহারাদারের মতো,  

টুঁটি চেপে ধরে বলবে যখন, এবার থাম!  

তখন থামবেই থামবে 

 সময়ের কোন নেই রং -

কালো নয়, সাদা নয়, লাল নয়, নীল নয় এক রংহীন রং! 

কখনই কটা হয় না সে রং,  

ধরে না কোন জং সময়ের গায়ে-

আমরাই শুধু অত্যাচার, ব্যভিচার আর

নির্মম নির্যাতনের জিঘাংসা নিয়ে,

সময়ের গায়ে নিক্ষেপ করতে চাই কলঙ্ক।  

আমাদের কীর্তিই কলঙ্কিত করে সময়কে

আমরা তখন বলি এ ইতিহাসের কালো অধ্যায়!  

কোপারনিকাসের সমিরনের হাত ধরে সময় আসে  

রংহীন সময়- কখনো সে রং জ্বলে যায় না, কি হয়না কালো-   

তবুও, আমরা বলি কি কালো সময়!

এই কালো সময়ে যখন ঈদ এলো আনন্দের ঝলক নিয়ে  

আমার মনে জাগে প্রশ্ন-

এ কালো সময়ে তোমরা উজালা দেখ কি করে?