NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২৯, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন Bangladesh reaffirms commitment to peacekeeping, sustainable development and multilateral cooperation প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে এনএসইউ অ্যালামনাইয়ের ব্যতিক্রমী আয়োজন Senator Bernie Sanders Endorses Shamsul Haque for Assembly District 30 BANGLADESH DAY PARADE 2026 WILL BE HISTORIC !! Raj Goyal, a Harvard‑Law‑educated former Kansas lawmaker, and Chuck Park hold joint campaign event in Jackson Heights
Logo
logo

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ মে, ২০২৬, ১১:১৩ পিএম

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।  শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।   মন্ত্রী বলেন, মাদক এবং মৌলবাদ এই সোসাইটিকে যাতে গ্রাস করতে না পারে। সন্ত্রাস দুর্নীতি যাতে এই সোসাইটিকে গ্রাস করতে না পারে। আরেকটি হলো- মৌলবাদ। আশেপাশের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করার জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে।

  তিনি আরও বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রাক্তন ছাত্র হিসেবে এই অঙ্গনকে, শৈলকূপাকে শান্তিপূর্ণ রাখার জন্য। আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ রক্ষা করার জন্য। বেহেশতের টিকিট বিক্রি করার উদ্যোগ যে বা যারা দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাটায় আপনারা জনসচেতনতা বৃদ্ধি করে একটি বাসযোগ্য, আবাসভূমি হিসেবে গড়ে তোলায় আপনারা ভূমিকা রাখবেন। আমি আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো।  আইনমন্ত্রী বলেন, আমার দল করার দরকার নেই। আপনাদের আমি বলছি না যে, আপনারা আমার দল করেন। আমার পাশে থাকেন, মাদক ও মৌলবাদ নির্মূলে কাজ করুন। মাদক এবং মৌলবাদ যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সন্ত্রাস ও দুর্নীতি যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসেবে চেয়েছি। আশা করি, সেই স্বপ্নের পথে আপনারা আমাকে সহযোগিতা করবেন।