আশরাফুল হাবিব মিহির প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ০৪:০৩ এএম
.jpeg)
নিউ ইর্য়কের কুইন্সের, কুইন্স ভিলেজে প্রথমবারের মতো খোলা ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ৯৩ এভিনিউ এবং ২১৩ ও ২১৪ স্ট্রিটের মাঝে অনুষ্ঠিত এই জামাতে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
কুইন্স ভিলেজ বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ঈদের জামাতের মহিলাদের জন্য ছিল আলাদা ও সুশৃঙ্খল নামাজের ব্যবস্থা। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও কমিউনিটির সবাইকে সঙ্গে নিয়ে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন কমিউনিটির মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে এবং নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। =