NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
বাংলা বাজার জামে মসজিদের ঈদের জামাতে মামদানী ও  ওকাসিও কর্টেজের শুভেচ্ছা বিনিময়

কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:১৭ এএম

কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা

নিউইয়র্ক (ইউএনএ): মহান আল্লাহতায়ালার নৈকট্য আর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় বুধবার (৬ জুন) ঈদুল আজহা পালিত হয়েছে। ঈদের নামাজ আদায় আর কোরবানীর মধ্য দিয়ে সর্বস্তরের মুসলিম নর-নারী ঈদ পালন করেন। ঈদের জামাতগুলোতে ছিলো সর্বস্তরের হাজারো মানুষের ভীর। সিটির ৫ বরোর মসজিদগুলোর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিনের আবহাওয়া ভালো থাকায় অধিকাংশ স্থানে খোলা আকাশের নীচে রাস্তায় অথবা প্লে গ্রাউন্ডেও ঈদের জামাত আয়োজিত হয়। ঈদের জামাত শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য ও সমৃদ্ধি কামনা করা হয়। এদিকে ঈদের দিন চমৎকার আবহাওয়া থাকায় সকল জামাতেই সর্বস্তরের বিপুল সংখ্যক নর-নারী অংশ নেন। ফলে ঈদের জামাতগুলো উৎসবমুখর হয়ে উঠে। ঈদের নামাজ শেষে মসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকেই গ্রোসারী স্টোরগুলোর মাধ্যমে অথবা ফার্মে গিয়ে পছন্দের পশু কোরবানী দেন। পরবর্তীতে সন্ধ্যার দিক আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে কোরবানীর মাংস বিতরণ করেন। অপরদিকে ঈদ উপলক্ষ্যে সিটির স্কুলগুলো বন্ধ থাকলেও বুধবার কর্মদিনে অনেক মুসলিম নর-নারী ছুটি নিয়ে ঈদ পালন করেন। বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয় বৃহস্পতিবার (২৮ মে)।  এদিকে ব্র্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদের ঈদের জামাতে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানী ও ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। খবর ইউএনএ’র। প্রতি বছরের মতো এবছরও নিউইয়র্কে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) আয়োজিত স্থানীয় টমাস এডিসন স্কুলের প্লে গ্রাউন্ডে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের ১০/১২ হাজার নর-নারী অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানান। জেএমসি’র জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কেও কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা কাটস, জেএমসি’র ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ডা. মোহাম্মদ রহমান, পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল খান প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার। জেএমসি’র ঈদের জামাতে ইমামতি ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেএমসি’র খতিব ও পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। খুতবা পাঠ ইমাম শামসে আলী। ঈদের জামাত শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি ছাড়াও ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নিপীড়ন-নির্যাতন এবং যুদ্ধ বন্ধ কামনা করা হয়। আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার মসজিদ আল আরাফা (আরাফা ইসলামিক সেন্টার)-এর উদ্যোগে নব নির্মিত মসজিদের ভিতরে ৪টি জামাত অনুষ্ঠিত যথাক্রমে সকাল ৬টায়, সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায়। চারটি জামাতেই বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।

মসজিদ মিশন: জ্যামাইকার ‘হাজী ক্যাম্প মসজিদ’ নামে পরিচিত মসজিদ মিশনের উদ্যোগে ৩টি ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় প্রথম জামাত ও সকাল ৭টা দ্বিতীয় জামাত মসজিদ প্রাঙ্গনে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ১৭৫ স্ট্রীট ও হিলসাইড এভিনিউ’র কর্ণার সংলগ্ন পার্কে অনুষ্ঠিত হয়। সকল জামাতেই মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিলো। আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি): জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি)-এর উদ্যোগে ঈদুল আযহার ৫টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায় মসজিদে এবং তৃতীয় ও চতুর্থ জামাত যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় এএমসি মসজিদ সংলগ্ন রুফস কিং পার্কে অনুষ্ঠিত হয়। এছাড়াও বেলা ১১টায় এএমসি মসজিদ ভবনে আরো একটি জামাত অনুষ্ঠিত হয়। সকল জামাতেই মহিলাদের নামাজের ব্যবস্থা  ছিলো। তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মাহদী হাসান এবং বিশেষ দোয়া পরিচালনা করেন জেএমসি’র খতিব ও পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ।

এই জামাতের আগে ভোট প্রার্থনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩২ এর বাংলাদেশী-আমেরিকান প্রার্থী মোহাম্মদ মোল্লা। মদিনা মসজিদ: ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন পার্কে। দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদুল আযহার ৪টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টায়, ৮টায়, সোয়া ৯টায় ও ১০টায়। মসজিদ আল রাইয়ান: কুইন্সের হলিসউডে প্রতিষ্ঠিত মসজিদ আল রাইয়ান-এর উদ্যোগে দু’টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা ও সকাল ৮টায় মসজিদ ভবনে (মুনা সেন্টার অব জ্যামাইকা)। এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা ছিলো। মসজিদ নামিরাহ: জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ (মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস) মসজিদ সংলগ্ন ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

আল-আমিন জামে মসজিদ: এস্টোরিয়ার আল-আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় মসজিদ সংলগ্ন রাস্তার উপর। নিউইয়র্ক ঈদগাহ: নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১১টায়। বাংলা বাজার জামে মসজিদ: ব্র্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় পিএস ১০৬ প্লে গ্রাউন্ড সকাল সোয়া ৮টায়। এখানকার জামাতের শুরুতে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানী ও ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পার্কচেস্টার জামে মসজিদ: ব্র্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

 বাংলাদেশ মুসলিম সেন্টার: ব্রæকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদুল আযহার দুটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৬টায় ও সকাল ৮টায়। বাইতুল জান্নাহ জামে মসজিদ: ব্রæকলীনের বাইতুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় সকাল সাড়ে ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া মসজিদের ভেতরে একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৬টায়। নিউ কার্ক বেলাল মসজিদ: ব্রæকলীনের নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হয় সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত সকাল পৌনে ৯ টায় অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতে বিপুল সংখ্যক নর- নারী অংশ নেন। অপরদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুধবার পবিত্র ঈদুল আযহা পালিত হওয়ার খবর পাওয়া গেছে। কানাডায়ও যথাযথ ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে।