NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শিশু পরিচর্যা সহায়তা জোরদার করছে চীন, বাড়ছে সরকারি বরাদ্দ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ এএম

শিশু পরিচর্যা সহায়তা জোরদার করছে চীন, বাড়ছে সরকারি বরাদ্দ

চীনের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ২০২৬ সালের জন্য, শিশু পরিচর্যা ভর্তুকি বাবদ, ৯৯.৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা গত বছরের বরাদ্দের চেয়ে ১০.৬ শতাংশ বেশি। 
এই ভর্তুকির লক্ষ্য হচ্ছে, যোগ্য শিশুদের পরিচর্যা খাতে ভর্তুকি দিতে, স্থানীয় সরকারগুলোকে সহায়তা করা। অনুমান অনুযায়ী, চলতি বছর সরকারের সকল স্তর থেকে মোট ভর্তুকির পরিমাণ, প্রায় ১১০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে। 

মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২০২৬ সালের শিশু পরিচর্যা ভর্তুকি বিতরণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী, সকল স্তরের স্বাস্থ্য বিভাগ শিশু পরিচর্যা ভর্তুকির পর্যালোচনা ও বিতরণের আয়োজন ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এবং নীতিগতভাবে প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি কিস্তি বিতরণ করা হবে। 

পূর্ববর্তী ত্রৈমাসিকে অনুমোদিত আবেদনপত্রগুলোর ভিত্তিতে ভর্তুকি চলতি ত্রৈমাসিকের শেষ নাগাদ বিতরণ করা হবে। 
অর্থ মন্ত্রণালয় জানায়, শিশু পরিচর্যা ভর্তুকি ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে, তহবিল কঠোরভাবে পরিচালনা করতে, তত্ত্বাবধান ও পরিদর্শন জোরদার করতে, নীতির ভূমিকাকে কাজে লাগাতে এবং একটি প্রজনন-বান্ধব সমাজ গঠনে অবদান রাখতে, জাতীয় স্বাস্থ্য কমিশনের সাথে কাজ করে যাওয়া হবে। 

সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।