NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

দীর্ঘ গবেষণা শেষে শুরু হলো থ্রি গর্জেস নিউ চ্যানেল নির্মাণ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:২৬ এএম

দীর্ঘ গবেষণা শেষে শুরু হলো থ্রি গর্জেস নিউ চ্যানেল নির্মাণ

চীনের থ্রি গর্জেস ওয়াটারওয়ে নিউ চ্যানেল প্রকল্প বাস্তবায়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

প্রকল্পটির মধ্যে রয়েছে থ্রি গর্জেস প্রকল্পের নতুন চ্যানেল ও গেজৌবা পরিবহন সম্প্রসারণকাজ। নকশা অনুযায়ী, এতে চলাচলকারী জাহাজের ধারণক্ষমতা হবে ১০ হাজার টন। থ্রি গর্জেস ওয়াটারওয়ে নিউ চ্যানেল প্রকল্পের আয়তন অত্যন্ত বড় এবং এটি বাস্তবায়নে অস্বাভাবিক জটিলতা মোকাবিলা করতে হবে। এটি দীর্ঘ দশক ধরে গবেষণা ও নকশা এবং কয়েক দশকের প্রযুক্তিগত সক্ষমতা সঞ্চয়ের পর বাস্তবায়িত হচ্ছে। মোট বিনিয়োগ প্রায় ৭৭.২০৮ বিলিয়ন ইউয়ান। 

প্রকল্পটির বাস্তবায়নকাজ সম্পন্ন হলে, পণ্য পরিবহনের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে; ইয়াংজি নদী সমন্বিত পরিবহন করিডোরের উন্নয়নে সহায়তা করবে; ইয়াংজি নদী অর্থনৈতিক বলয় উন্নয়নকৌশলের বাস্তবায়ন সহজতর করবে; অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দ্বৈত চক্র উন্নয়ন মডেল বাস্তবায়নে অবদান রাখবে; এবং পরিবেশগত অগ্রাধিকার ও সবুজ উন্নয়নের ধারণার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবে। 

সূত্র:জিনিয়া-আলিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।