NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

শিল্পকলায় লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে সাধুমেলা


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪০ এএম

শিল্পকলায় লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে সাধুমেলা

মাহাত্ন লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবসে আলোচনা ও সাধুমেলার আয়োজন করা হয়েছে। ১৮ অক্টোবর ২০২৩ বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল কবির লিটন। আলোচনার পর প্রথম পর্বে শিল্পী জীবন বাউল, মিতু মন্ডল ও শামিম বাউল পরিবেশন করেন একক সংগীত।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয় ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ এবং ‘মিলন হবে কত দিনে’ শিরোনামে দুটি দলীয় সংগীত। ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন লতিফ শাহ, লাভলী দেব, অনিমা মুক্তি গমেজ এবং আরিফ বাউল এবং ‘মিলন হবে কত দিনে’ শিরোনামে সিদ্দিকুর রহমান, বাউল গোলাম মোস্তফা, ইভা বাউল, বাউল ফারুক নুরী, বাউল রিতা মন্ডল, এবং বাউল জাহিদুল ইসলাম প্রমূখ। সমেবেত সংগীত পরিবেশনায় ছিলেন সমির বাউল, বাউল আয়নাল হক, ওমর আলী, লাভলী শেখ, বাউল গরীব মুক্তার, তানিয়া বাউল, সুবর্না রহমান হামজা, নাজিয়া বৃষ্টি, শ্রীকৃষ্ণ গোপাল, মো: সাহেদ আলী , সাইফুল ইসলাম শাহিন, করিম বাউল , লিনা খাতুন, রনি খান, মোতালেব হোসেন, বাউল মিরাজ শিকদার, নুরুল ইসলাম শেখ, সেন্টু  গাজী , নয়ন সাধু এবং নান্নু বিশ্বস। যন্ত্রশিল্পী ছিলেন দোতরা-বাবু , ঢোল-শহিদ, বাঁশি-ইমরান, তবলা- সুমন, পারকাশন- আলম, জিপসী- হোসেন চাল্লি , হারমোনিয়াম -আলম বয়াতী এবং বাংলা ঢোলে ছিলেন রুবেল। অনুষ্টানটির সমন্বয়কারী ছিলেন একাডেমির প্রোগ্রাম অফিসার মুহাম্মদ আনিসুর রহমান। সঞ্চালনা করেছেন আব্দুল্লাহ বিপ্লব।