NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

উচ্চমানের উন্মুক্তকরণ অব্যাহত রাখতে চীনের অঙ্গীকার


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১৫ জুন, ২০২৬, ১২:৫৩ এএম

উচ্চমানের উন্মুক্তকরণ অব্যাহত রাখতে চীনের অঙ্গীকার

ফরাসি সরকারের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী চাং কুও ছিং গতকাল (বৃহস্পতিবার) ভিডিও লিংকের মাধ্যমে ফ্রান্সে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট’-এ অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন।

চাং কুও ছিং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, বৈশ্বিক সুশাসনব্যবস্থা আরও উন্নত করতে হবে এবং বিশ্ব অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উন্মুক্ততা ও সহযোগিতার নীতি বজায় রাখার পাশাপাশি, বিভিন্ন দেশের তুলনামূলক সুবিধাকে বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন, অবাধ ও সহজতর বাণিজ্য পরিবেশ গড়ে তোলা এবং প্রকৃত বহুপাক্ষিকতার চর্চা করা প্রয়োজন।
চাং কুও ছিং জোর দিয়ে বলেন, চীন দৃঢ়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করে যাচ্ছে এবং অন্যান্য দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি অব্যাহত রাখবে, যা বিশ্ব অর্থনীতিতে আরও বেশি নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি যোগাবে। 

সূত্র:তুহিনা-ফয়সল-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।