আকবর হায়দার কিরণ প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০১:০৬ এএম

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
বগুড়া জেলার “ আদমদীঘি -সার্কেল অফিস” পরিদর্শন ও চাঁপাপুর ইউপির পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। মঙ্গলবার (১৬ জুন ) দুপুর ১২ টায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি -সার্কেল অফিস” এ উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান আদমদীঘি সার্কেল অফিসার মো. আসিফ হোসেন এবং থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, দুপচাঁচিয়া থানা (ওসি) তাজমিরুল রহমান, আদমদীঘি তদন্ত (ওসি) শহিদুল ইসলাম। পুলিশ সুপার “আদমদীঘি -সার্কেল অফিস” পরিদর্শন চলাকালীন বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে “আদমদীঘি -সার্কেল অফিস” এর অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার এ-সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও দুপুর ১. ৩০ মিনিটে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি থানার চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, আদমদিঘী সার্কেল অফিসার মো. আসিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, দুপচাঁচিয়া থানা ওসি তাজমিলুর রহমান, আদমদীঘি থানা তদন্ত (ওসি ) মো. শহিদুল ইসলাম সহ পুলিশের কর্মকর্তাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক পুলিশ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, মো. ইউনুস আলী দুলাল সাবেক চেয়ারম্যান চাঁপাপুর ইউনিয়ন ও সংগঠনিক সম্পাদক আদমদিঘী থানা বিএনপি, মো. আনোয়ার হোসেন হিটলু প্যানেল চেয়ারম্যান চাঁপাপুর ইউপি ও সংগঠনিক সম্পাদক চাঁপাপুর ইউনিয়ন বিএনপি,মো. এমদাদুল হক সায়েম, সাধারণ সম্পাদক চাঁপাপুর ইউনিয়ন বিএনপি, মো. কামরুজ্জামান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চাঁপাপুর ইউনিয়ন বিএনপি এবং বগুড়ার সাংবাদিক আব্দুর রাজ্জাক। এছাড়াও এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।