NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency
Logo
logo

চীনে দুর্যোগ ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ের ভূমিকা জোরদারের নির্দেশ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৬, ১২:৩০ এএম

চীনে  দুর্যোগ ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ের ভূমিকা জোরদারের নির্দেশ

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, গত (মঙ্গলবার) বেইজিংয়ে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বন্যা নিয়ন্ত্রণ এবং খরা ত্রাণ কার্যক্রমসংশ্লিষ্ট এক সভায় সভাপতিত্ব করেন।

সম্মেলনে জানানো হয়, চলতি বছর প্রধান বর্ষা মৌসুমে চীনে আরও চরম আবহাওয়া ও জলবায়ুগত ঘটনা ঘটবে, যেখানে খরা ও বন্যা উভয়ই প্রকট থাকবে। সকল অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে বন্যা প্রতিরোধ, খরা ত্রাণ এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্মেলনে জোর দিয়ে বলা হয়, সর্বদা জনগণের জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে; পর্যবেক্ষণ ও পূর্বাভাসের নির্ভুলতা বাড়াতে হবে; দ্রুত ও দৃঢ়তার সাথে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে; ব্যাপক প্রাণহানি কঠোরভাবে প্রতিরোধ করতে হবে; পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও বণ্টন জোরদার করতে হবে; এবং কৃষি অবকাঠামো সুরক্ষাব্যবস্থা জোরদার করতে হবে।

সম্মেলনে বলা হয়, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দুর্যোগ ত্রাণ ও সহায়তার কাজ ভালোভাবে করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক জীবনধারণের চাহিদা কার্যকরভাবে নিশ্চিত করতে হবে।

পাশাপাশি, বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণের দায়িত্ব ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে; রাজ্য বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তরকে সার্বিক সমন্বয় ও পরিচালনা জোরদার করতে হবে; সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে; তৃণমূল স্তরের দলীয় সংগঠন এবং বিপুলসংখ্যক দলীয় সদস্য ও কর্মীকে জনগণের জীবন ও সম্পত্তি কার্যকরভাবে রক্ষা করতে হবে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।