NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন
Logo
logo

চীনের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্কে দ্রুত সম্প্রসারণ, যুক্ত হলো নতুন ৯০টির বেশি রুট


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৬, ১১:৫১ পিএম

চীনের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্কে দ্রুত সম্প্রসারণ, যুক্ত হলো নতুন ৯০টির বেশি রুট

চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং (সিএফএলপি) আজ (রোববার) জানায়, চীনের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্কের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ৩০শে জুন পর্যন্ত, এই বছর দেশব্যাপী ৯০টিরও বেশি নতুন আন্তর্জাতিক বিমান কার্গো রুট চালু করা হয়েছে।
এ বছরের প্রথমার্ধে দেশব্যাপী মোট ৯২টি নতুন আন্তর্জাতিক বিমান কার্গো রুট চালু করা হয়েছে, যার ফলে প্রতি সপ্তাহে ২১৭টিরও বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট যুক্ত হয়েছে। রুটের কাঠামোতে এশিয়া এবং ইউরোপের প্রাধান্যই রয়েছে, যার মধ্যে এশিয়ায় ৪১টি, ইউরোপে ৩৮টি, উত্তর আমেরিকায় ১১টি, দক্ষিণ আমেরিকায় ১টি এবং আফ্রিকায় ১টি রুট রয়েছে। কার্গোর কাঠামোর দিক থেকে, আন্তঃসীমান্ত ই-কমার্স পণ্য, উচ্চমানের উৎপাদিত পণ্য, উচ্চ মূল্য সংযোজিত পণ্য, ইলেকট্রনিক পণ্য এবং গাড়ির যন্ত্রাংশই হলো প্রধান পণ্য।

এ বছরের শুরু থেকে আমার দেশের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্কের নির্মাণকাজ ক্রমাগত জোরদার হয়েছে। রুট বিন্যাসে মূল ইউরেশীয় করিডোরগুলোর ওপর মনোযোগ আরও গভীর হয়েছে, আন্তঃমহাসাগরীয় ও দূরপাল্লার রুটগুলো ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়েছে এবং বৈশ্বিক লজিস্টিকস পরিধি ক্রমাগত প্রসারিত হয়েছে। বিমান লজিস্টিকস বৈদেশিক বাণিজ্যের উচ্চমানের উন্নয়নের চাহিদাগুলোর সাথে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এবং বৈশ্বিক বিমান কার্গো হাব ব্যবস্থা ক্রমশ পরিপূর্ণ  হয়ে উঠছে।

সূত্র:লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।