NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১৯, ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
"Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight'
Logo
logo

সাপের খোলস - নন্দিনী লুইজা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৬, ০৬:১৮ এএম

সাপের খোলস - নন্দিনী লুইজা

সাপের খোলস

নন্দিনী লুইজা

সাপকে আর দোষ দিও না-সে তো জন্ম থেকেই সাপ, 

তার বিষ দাঁতে, মুখোশে নয়।

ভয় করো তাদের, যারা মানুষ হয়ে প্রতিদিন সাপের খোলস পরে।

তাদের হাসি নরম, কথা মধুর, কিন্তু চোখের গভীরে ফণা তুলে থাকে ঈর্ষা। 

হাত মেলায়, তারপর সুযোগ বুঝে বিষ ঢেলে দেয় সম্পর্কের শিরায়।

সাপ কখনো নিজের পরিচয় লুকায় না,
ফণা তুলেই জানিয়ে দেয়-"আমি বিপদ।"

জঙ্গলের সাপ শুধু আত্মরক্ষায় ছোবল মারে, 

আর সভ্যতার সাপ? 

সে ভালোবাসার অভিনয় করে, বিশ্বাসকে হত্যা করে, 

বিবেককে বিক্রি করে, মানুষের বুকেই বিষের বাসা বাঁধে।

আজ আমি কোনো সাপ মারতে চাই না-

 মেরে ফেলতে চাই আমাদের ভেতরে লুকিয়ে থাকা -

লোভের সাপ, মিথ্যার সাপ, অহংকারের সাপ, বিশ্বাসঘাতকতার সাপ।

যেদিন এই অদৃশ্য সরীসৃপগুলো মরবে, সেদিন পৃথিবী বুঝবে-

মানুষ হওয়াই সবচেয়ে বড় অলৌকিকতা।

তার আগে, বনের সাপ নয়, 

আয়নায় দাঁড়িয়ে নিজের ভেতরের সাপটাকেই চেনা শিখি।

মানুষ আবার মানুষ হোক,বিষ নয়,ভালোবাসাই হোক,

পৃথিবীর একমাত্র উত্তরাধিকার।